সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল

ফাইনালে ভারতের ‘দুশ্চিন্তা’ বাংলাদেশের সমর্থক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২১, ২৩:০৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ২৩:০৪

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ট্রফি ছোঁয়া দূরত্বে বাংলাদেশ। আগামীকাল (বুধবার) ফাইনালে প্রতিপক্ষ ফেভারিট ভারত। ঘরের মাঠের ফাইনালের আগে বাংলাদেশ দলে আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগছে। লক্ষ্য একটাই- ভারতকে হারিয়ে ট্রফি জয়। যদিও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের আঁচ পাচ্ছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। অন্যদিকে ভারত কোচ অ্যালেক্স অ্যামব্রোস মাঠের ফুটবলের সঙ্গে গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের নিয়েও বাড়তি ভাবনায় রয়েছেন।

রাউন্ড রবিন লিগ পর্বে সবার ওপরে থেকে ফাইনাল খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। অন্যদিকে ভারত দ্বিতীয় স্থানে থেকে উঠেছে শিরোপা নির্ধারণী ম্যাচে। এছাড়া লিগ পর্বের মুখোমুখিতে বাংলাদেশ ১-০ গোলে জিতেছিল ভারতের বিপক্ষে। ওই ম্যাচ ছাড়াও গোটা টুর্নামেন্টে দলের পারফরম্যান্স বেশ আশাবাদী করে তুলেছে কোচ গোলাম রব্বানী ছোটনকে।

বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেছেন, ‘এই টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলাম, আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা। প্রতি ম্যাচে দরকার জয়। দর্শকদের ভালো খেলা উপহার দেওয়া। মেয়েরা ভালো ফুটবল খেলেছে। সঠিকভাবে কাজ করেছে। ফাইনালে উঠেছি। এখন একটা ম্যাচ বাকি। আশা করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল হবে। মেয়েরা যে ফুটবল খেলে এসেছে ম্যাচ বাই ম্যাচ, সেই ধারাবাহিকতা আগামীকালের (বুধবার) ম্যাচেও ধরে রাখতে চাই।’

বাংলাদেশের মেয়েরা নিজেদের মাঠে ফাইনাল খেলতে নামছে। ফাইনাল এমনিতেই কঠিন, সেটা স্বাগতিক দলের বিপক্ষে হওয়ায় ভারতের জন্য কাজটা আরও কঠিন হয়ে উঠেছে। দলটির কোচ অ্যালেক্স অ্যামব্রোসের সহজ স্বীকারোক্তি, ‘সব ফাইনালই কঠিন। মোটেও সহজ নয়। স্বাগতিকদের বিপক্ষে তো আরও কঠিন, বিশেষ করে দর্শকদের সব সমর্থন তাদের দিকেই থাকবে। দর্শকদের সমর্থন অবশ্যই পার্থক্য গড়ে দেয়। ফাইনাল শুধুই একটা ম্যাচ। সেরা দলটাই ফাইনাল জিতবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের