চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন দেশের সেরা ডিফেন্ডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২২, ২০:১৩আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২০:১৩

মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ফুটবলে পুলিশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ। ৪ ডিসেম্বর হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে যাওয়ার পর এখনও সুস্থ হতে পারেননি  দেশের সেরা এই ডিফেন্ডার। তাই উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে ভিসার জন্য প্রক্রিয়াও শুরু করেছেন।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফের মধ্যে খেলার এক পর্যায়ে বুটের স্পাইক আটকে গিয়ে বাঁ পায়ের হাঁটুর লিগামেন্টে  আঘাত পান তপু। এর পর থেকেই আছেন বিশ্রামে।

ভারতে চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে তপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'মুম্বাইয়ে একজন ডাক্তার আছেন। তিনি লিগামেন্টের চিকিৎসার জন্য বিখ্যাত। ভিসার জন্য এরই মধ্যে প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি এই মাসের কোনও এক সময় সেখানে যেতে পারবো। সেখানে গিয়ে বুঝতে পারবো কবে নাগাদ সুস্থ হতে পারবো।’

তবে সূত্রমতে, তপুর যা অবস্থা তাতে ক্লাব কিংবা জাতীয় দল থেকে বেশ কিছুদিনের জন্য বাইরে থাকতে হচ্ছে তাকে।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের