আবাহনীতে ট্রেবল জেতার স্বপ্ন দেখা কলিনদ্রেস বাংলা শিখছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ১২:৫১আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১২:৫৬

বাংলাদেশে প্রথম এসেছিলেন বসুন্ধরা কিংসের হয়ে খেলতে। এক মৌসুম পর আবার ফিরে আবাহনীর জার্সি গায়ে তুলেছেন রাশিয়া বিশ্বকাপে খেলা দানিয়েল কলিনদ্রেস। অভিষেকে বসুন্ধরার হয়ে সাফল্য পেয়েছিলেন। এবার আবাহনীর জার্সিতেও আলো ছড়িয়ে যাচ্ছেন। জিতেছেন দুটি টুর্নামেন্টের শিরোপা। সবশেষ ফেডারেশন কাপে টুর্নামেন্টসেরার পুরস্কার উঠেছে ৩৬ বছর বয়সী তারকার হাতে। এবার ট্রেবলে দৃষ্টি দিয়েছেন কোস্টারিকার এই উইঙ্গার।

এখন সপ্তাহখানেক ছুটি দেওয়া হয়েছে আবাহনীর ফুটবলারদের। ছুটির ফাঁকে স্থানীয় ফুটবলাররা বাড়ি ফিরে গেলেও বিদেশিরা নিজেদের ফ্ল্যাটেই সময় কাটাচ্ছেন। আগামী ১৮ জানুয়ারি থেকে আবারও অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন সবাই। ফিরেই ট্রেবল জেতার মিশনে নিজেদের প্রস্তুত করবেন আবাহনীর খেলোয়াড়রা।

কলিনদ্রেস আবাহনীর সময়টা বেশ উপভোগ করছেন। সেই সঙ্গে নিজের লক্ষ্যও বলে দিয়েছেন, ‘শুরুতে বলেছিলাম, অবাহনীতে ট্রফি জিততে এসেছি। আমি আবাহনীতে দারুণ সময় উপভোগ করছি। এখানে থেকে অনেক খুশি। আমার জন্য এখন আবাহনীই সবকিছু। আর সবাই মিলে দলের জন্য ট্রেবল জিততে চাই। এটাই এখন আমাদের পরবর্তী লক্ষ্য।’

তবে লিগ জেতা যে সহজ হবে না তা বুঝতে পারছেন কোস্টারিকার তারকা। তাই বলেছেন, ‘লিগে আগের চেয়ে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়েছে। পাশাপাশি লিগের মানও আগের চেয়ে অনেক বেড়েছে। সামনের দিনগুলোয় মাঠগুলো আরও ভালো হবে। কর্তৃপক্ষ আমাদের জন্য ভালো খেলার ব্যবস্থা করে দেবে। ঘাসের মাঠে খেলা হলে আরও ভালো হবে।’

কলিনদ্রেস এমনিতে মিডিয়া থেকে দূরে থাকতে পছন্দ করেন। মাঝেমধ্যে কথা বললে তখন বাংলায় কিছু বলার চেষ্টা করেন। এই যেমন ফেডারেশন কাপের ফাইনাল শেষে ও আবাহনীর মিলনমেলায় বাংলায় কথা বলে সবাইকে চমকে দেন।

বাংলায় কথা বলার বিষয়টি নিয়ে কলিনদ্রেসের ব্যাখ্যা এমন, ‘আমি কিছু শব্দ শিখেছি- শুভ সকাল, শুভ রাত্রি। এছাড়া যখন আমি কোনও সুপার মার্কেটে যাই, রিকশাওয়ালাদের সঙ্গে বাংলা বলার চেষ্টা করি। ডানে-বাঁয়ে, রিকশা কই, কত টাকা— এরকম কিছু শব্দ। আমি এসব উপভোগ করছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী