ফিফা বর্ষসেরা ‘দ্য বেস্ট’

বাংলাদেশ থেকে ভোট পাননি মেসি-রোনালদো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ২১:১৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২১:১৬

লিওনেল মেসিকে ছাড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় ‘দ্য বেস্ট’ জিতেছেন পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি। সব দেশের জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও অনলাইনে ভক্তদের ভোট মিলিয়ে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার সবার ওপরে জায়গা করে নিয়েছেন।

তবে লেভানদোভস্কি কিন্তু বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার চোখে সেরা নন! পোলিশ তারকাকে তবু ভোটে রেখেছেন, মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে তো আমলেই নেননি এই মিডফিল্ডার। তার চোখে সেরা চেলসি মিডফিল্ডার এনগোলো কঁতে। ফরাসি তারকাকে এক নম্বরে রেখে দ্বিতীয় ও তৃতীয় ভোট দিয়েছেন যথাক্রমে রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা ও লেভানদোভস্কিকে।

প্রত্যেক দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক সর্বোচ্চ তিনটি ভোট দিতে পারেন। এক, দুই ও তিন নম্বরে সাজিয়ে নিজেদের মূল্যায়ন জানিয়ে থাকেন। সেখানে প্রথম পছন্দের খেলোয়াড়ের জন্য থাকে ৫ পয়েন্ট, দ্বিতীয় খেলোয়াড়ের জন্য ৩ পয়েন্ট, আর তৃতীয় খেলোয়াড়ের জন্য থাকে ১ পয়েন্ট।

ফিফা বর্ষসেরা কোচ হয়েছেন চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো টমাস টুখেল। এরপরই ইউরো জেতানো ইতালি কোচ রবার্তো মানচিনি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওয়ালা আছেন। জামাল প্রথম দুজনকে ঠিকমতো ভোট দিলেও তিনে রেখেছেন টটেনহাম কোচ আন্তোনিও কন্তেকে।

জেমি ডে’কে হেড কোচ থেকে বরখাস্তের পর অন্য কোনও কোচ ভোট দিতে পারেননি। বাংলাদেশের কোচের জায়গা থেকে ভোট দিয়েছেন টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। তিনিও ভোট দেননি মেসি ও রোনালদোকে। তার চোখে লেভানদোভস্কিই সেরা। দুইয়ে কেভিন ডি ব্রুইনা, আর তিনে রেখেছেন মোহামেদ সালাহকে।

কোচের তালিকায় পল স্মলির চোখে সেরা মানচিনি। দ্বিতীয় আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে। আর তিনে রয়েছেন টুখেল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
মেসির ৪ গোল: প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ
মেসি-কাণ্ডে টাকা ফেরত পাবেন দর্শকরা
মেসির ৪ গোলে মায়ামির বড় জয়
সর্বশেষ খবর
গুরুত্বপূর্ণ ‘ডিভাইস’ সরাতেই কি সাগর-রুনী হত্যাকাণ্ড 
গুরুত্বপূর্ণ ‘ডিভাইস’ সরাতেই কি সাগর-রুনী হত্যাকাণ্ড 
পাহাড়ে ট্রেকিংয়ের সময় বাদাম না শুকনো ফল, শক্তি পেতে কী খাবেন?
পাহাড়ে ট্রেকিংয়ের সময় বাদাম না শুকনো ফল, শক্তি পেতে কী খাবেন?
‘ঘুষ.সাইটে’ ৩৩০ কোটি ছাড়িয়েছে ঘুষের অভিযোগ, পেছনের গল্প শোনালেন শাহেদ
‘ঘুষ.সাইটে’ ৩৩০ কোটি ছাড়িয়েছে ঘুষের অভিযোগ, পেছনের গল্প শোনালেন শাহেদ
হাহাকারের ভেতরেই নতুন বন্যা আতঙ্ক: নেপালে সর্বোচ্চ সতর্কতা জারি
হাহাকারের ভেতরেই নতুন বন্যা আতঙ্ক: নেপালে সর্বোচ্চ সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস