রিসোর্টে থেকে অনুশীলন রবিনিয়ো-তারিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২২, ১৯:৫৫আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৯:৫৫

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ। এবারের লিগ দিয়েই বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠ প্রথমবার ভেন্যু হিসেবে নাম লেখাচ্ছে। এই মাঠে বসুন্ধরা কিংস অনুশীলনও করে আসছে নিয়মিত। তবে লিগের ভেন্যু তৈরিতে প্রস্তুতির জন্য আপাতত আর কোনও অনুশীলন হচ্ছে না সেখানে। অস্কার ব্রুজনের দলকে তাই অনুশীলনের জন্য বিকল্প পথ খুঁজতে হয়েছে! আগামীকাল শুক্রবার থেকে গাজীপুরের একটি রিসোর্টে থেকে অনুশীলন করবে বসুন্ধরা।

এই মৌসুমে বসুন্ধরা শুরুটা ভালো করতে পারেনি। স্বাধীনতা কাপে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের কাছে হেরেছে। ফেডারেশন কাপে তো নামই প্রত্যাহার করে নিয়েছে নানা দাবি-দাওয়া তুলে। তাই এবার প্রিমিয়ার লিগে চোখ রেখেছে বিশ্বনাথ-তারিক-জনিরা। অনুশীলন নির্বিঘ্ন রাখতে ক্লাবটির ম্যানেজমেন্টও দৃঢ় সংকল্পবদ্ধ। রিসোর্টে অনুশীলন প্রসঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দল কাল রিসোর্টে যাচ্ছে। দুটো উদ্দেশ্য- আমাদের মাঠের পরিচর্যা ও লিগের আগে নিবিড় অনুীশলন। ওখানেও মাঠ, জিম ও সুইমিং পুল সবই আছে। আশা করছি, আমাদের মাঠ লিগের আগে প্রস্তুত হয়ে যাবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের