বাংলাদেশে ব্যর্থ কোচ গাম্বিয়ায় জন্ম দিচ্ছেন রূপকথার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২২, ১৮:১৬আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৮:২০

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে হাই প্রোফাইল কোচ হিসেবে এসেছিলেন বেলিজিয়ামের টম সেইন্টফিট। ২০১৬ সালে মাত্র কয়েক মাস থেকে সফল হতে পারেননি ৪৮ বছর বয়সী কোচ। দেশের ফুটবল ইতিহাসে বড় লজ্জা পেতে হয়েছিল তার কোচিংয়ে। এশিয়ান কাপের বাছাই পর্বে ভুটানের কাছে হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা! এছাড়া মালদ্বীপের বিপক্ষে বড় ব্যবধানে হারও ছিল দৃষ্টিকটু। এরপরই তার বিদায়ঘণ্টা বেজে যায়। সেই সেইন্টফিটই কিনা এখন গাম্বিয়াকে পথ দেখাচ্ছেন। রূপকথার জন্ম দিচ্ছেন!

মাত্র আড়াই বছরের কোচিংয়ে গাম্বিয়াকে শুধু প্রথমবার আফ্রিকান নেশনস কাপের চূড়ান্ত পর্বে নিয়ে যাননি, চলমান প্রতিযোগিতায় চমকও দেখাচ্ছে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫০-এ থাকা দলটি। র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা (৩০তম) তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে পা দিয়েছে দেশটি।

আফ্রিকা অঞ্চলের ২৪ দলের টুর্নামেন্টে সবচেয়ে নিচের দিকে দেখে সেইন্টফিট দলের খোলনলচে পাল্টে দিয়েছেন। ২৪ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ লিভারপুলের নাবি কেইটার দল গিনি।

এর আগে সেইন্টফিট বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘গাম্বিয়া দল নিয়ে আমি ব্যস্ত আছি। সাফল্য এনে দিতে চাই তাদের।’

সেইন্টফিট নামিবিয়া, ইথিওপিয়া, জিম্বাবুয়ে, ইয়েমেন, মালাউই, টোগোসহ আরও বেশ কয়েকটি দেশে কাজ করেছেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি