জামালের মতো অধিনায়কই পছন্দ নতুন কোচের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ১৮:৫২আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৯:০৯

বাংলাদেশ দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা ক্লাব পরিদর্শনে ব্যস্ত। আজ (মঙ্গলবার) সাইফ স্পোর্টিংয়ের অনুশীলনে গিয়ে হাজির হন ৩৭ বছর বয়সী কোচ। সেখানে প্রথমবারের মতো দলের অনুশীলন ছাড়াও দেখা হয়েছে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে। নিজেদের মধ্যে আলোচনা সেরে নিয়েছেন তারা। জাতীয় দলের খেলোয়াড়দের কাছ থেকে কী চান, তা অধিনায়কের মাধ্যমে আগেভাগে জানিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ।

জামালের সঙ্গে আলোচনার পর এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমের কাছে কাবরেরা বলেছেন, ‘সে খুব ভালো প্লেয়ার। সাইফ স্পোর্টিংয়ের প্রাণভোমরা। সামনে জাতীয় দলের পারফরম্যান্স উন্নত করতে তাকেও (জামাল) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

একজন অধিনায়কের মাঝে কী ধরনের গুণ প্রত্যাশা করেন, এমন প্রশ্নে কাবরেরা বললেন, ‘দলের জন্য অধিনায়ক খুবই গুরুত্বপূর্ণ। সে মূলত টেকনিক্যাল স্টাফ এবং প্লেয়ারদের মধ্যে সংযোগ সিঁড়ি হিসেবে কাজ করে থাকে। সে দলে এবং খেলোয়াড়দের মধ্যে উৎসাহ জোগায়। এ ধরনের গুণাবলির অধিনায়কই আমি প্রত্যাশা করি।’

জামালও শুরুতে বুঝতে চেষ্টা করছেন নতুন কোচকে। তাই তো বলেছেন, ‘ওর সঙ্গে আগেও (দুই ঘণ্টার) একটা মিটিং হয়েছে। ওর আইডিয়া শুনেছি। ও কী চায় সেটা বোঝার চেষ্টা করেছি। ওর ভিশনটা কী এবং সামনে ও কীভাবে কাজ করবে, সেসব নিয়েই মূলত কথা হয়েছে।’

ইংলিশ কোচ জেমি ডের অধীনে তিন বছর বাংলাদেশ খেলেছে। এবার স্প্যানিশ কোচের অধীনে নতুন মিশন শুরু হতে যাচ্ছে। স্বাভাবিকভাবে দুই কোচের কাজের ধরনে কিছুটা ভিন্নতা থাকবে। জামাল সেটাই যেন বলতে চাইলেন, ‘স্প্যানিশ কোচরা ইংলিশদের চেয়ে কিছুটা ব্যতিক্রম হয়ে থাকেন। ওরা পায়ে বেশিক্ষণ বল রাখতে চায়। বল পজেশন নিজেদের অধীনে রেখে খেলতে চায়। বল পজেশন এবং গোল স্কোরিংটাই মূল কথা। কারণ, আমরা কম গোল করি।’

সঙ্গে যোগ করেছেন, ‘আন্তোনিও কন্তে টটেনহামে আসার পর সবকিছু বদলে গেছে। সে (কাবরেরা) একই কাজ করতে পারে। সে কেন পারবে না?' 

দলের গোলখরা নিয়েও কাজ করবেন কাবরেরা। নতুন কোচের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন জামাল, ‘কাবরেরার সঙ্গে এখনও আমরা মাঠের অনুশীলন শুরু করিনি। ও তো স্প্যানিশ কোচ, ও অন্য স্প্যানিশ কোচদের মতোই। যেমন অস্কার কিংবা লেমসের মতো। ও নিজস্ব স্টাইলে খেলানোর চেষ্টা করবে। আমরা ওর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের