প্রিমিয়ার লিগ ফুটবল

ব্রাজিলিয়ান স্ট্রাইকারের গোলে জয়ে শুরু আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৬

চোটের কারণে ফেডারেশন কাপের ফাইনাল খেলতে পারেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েন্তন। চোট কাটিয়ে ফিরেই প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনীর প্রথম ম্যাচেই আবার নিজের জাত চেনালেন ৩১ বছর বয়সী তারকা। আজ (শুক্রবার) এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের লক্ষ্যভেদেই মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে লিগ শুরু করেছে আবাহনী।

ম্যাচ জিতলেও আবাহনীর খেলা সমর্থকদের পুরোপুরি মন ভরাতে পারেনি। ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেলেও একটির বেশি গোল আসেনি!

ইমন মাহমুদ, মোহাম্মদ হৃদয় ও রাফায়েল অগাস্তো চোটের কারণে নেই। অধিনায়ক নাবীব নেওয়াজ জীবনকে তাই মাঝমাঠে কার্যকর ভূমিকা রাখতে হয়েছে। এছাড়া কলিনদ্রেস-রাকিব-দোরিয়েন্তনরা মিলে প্রতিপক্ষের আক্রমণভাগে ত্রাস সৃষ্টি করেছেন। কিন্তু দলকে বড় ব্যবধানে জেতাতে পারেননি তারা। কোনও কোনও সময় আক্রমণ নস্যাৎ হয়েছে। আবার প্রতিপক্ষের ডিফেন্ডাররা বাধা হয়ে দাঁড়িয়েছেন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়াম মাঠে অসময়ের বৃষ্টিতে জায়গায় জায়গায় পানি জমে ছিল। একপর্যায়ে কর্দমাক্ত মাঠে খেলতে হয়েছে। তাতে দৃষ্টিনন্দন পারফরম্যান্স প্রদর্শন বাধাপ্রাপ্ত হয়েছে।

ম্যাচের শুরুতেই আবাহনী এগিয়ে যেতে পারতো। তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে কলিনদ্রেসের সাইড ভলি পোস্ট ঘেঁষে যায়। যদিও আবাহনীর এগিয়ে যেতে সময় লাগেনি। ১২ মিনিটে নুরুল নাইম ফয়সালের বাঁ প্রান্তের ক্রসে দোরিয়েন্তন অরক্ষিত অবস্থায় টোকায় দারুণভাবে ফিনিশ করেন। এবারের মৌসুমে ব্রাজিলিয়ান তারকার এটি নবম গোল।

অন্যদিকে পাল্টা আক্রমণনির্ভর খেলে মুক্তিযোদ্ধা মাঝে মধ্যেই আবাহনীর রক্ষণের পরীক্ষা নিয়েছে। কিন্তু সফল হতে পারেনি। ১৮ মিনিটে জাপানি স্ট্রাইকার তেতসুয়াকি মিসওয়ার কাটব্যাক থেকে আহমেদ আইমান শট নিতে পারেননি। ১০ মিনিট পর মিলাদ শেখের হেড গোলকিপার মোহাম্মদ রাজীব বাঁদিকে ঝাঁপিয়ে তালুবন্দি না করলে আবাহনী ব্যবধান দ্বিগুণ করতে পারতো।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। এরপর ড্রেসিং রুম থেকে ফিরে এসে আবাহনী আক্রমণের চাকা সচল রাখে। তবে ৫৫ মিনিটে কলিনদ্রেসের ফ্রিকিক গোলকিপার রাজীব ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করে আকাশি-নীল জার্সিধারীদের হতাশ করেন। মুক্তিযোদ্ধা একটু গুছিয়ে নিয়ে ফাঁকে ফাঁকে গোল শোধ দেওয়ার চেষ্টা করেছে।

৬১ মিনিটে তেতসুয়াকির প্লেসিং গোলকিপার শহিদুল আলম সোহেল পা দিয়ে ক্লিয়ার করেন। ৭২ মিনিটে জুয়েলের ক্রস কলিনদ্রেস বলের নাগাল ঠিকঠাক পাননি। পেলে হয়তো লক্ষ্যভেদের সুযোগ ছিল! শেষ দিকে জুয়েল রানা নিজেও লক্ষ্যে শট নিতে পারেননি।

তাই অনেক চেষ্টার পরও ব্যবধান আর না বাড়লেও ৩ পয়েন্ট পাওয়ার আনন্দ ঠিকই করেছে আবাহনী। জয় দিয়ে লিগ শুরু করে ট্রেবল-স্বপ্নের পথে প্রথম ধাপ ফেললো তারা।

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে