রেফারিং নিয়ে চিন্তিত সালাউদ্দিনও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৪

ঘরোয়া ফুটবলে বিতর্কিত রেফারিং নতুন কিছু নয়। চলমান আসরেও দেখা মিলেছে তার। যে কারণে রেফারিদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। সবশেষ এমন ঘটনার জন্ম দিয়েছেন বলে অভিযোগ উঠেছে সাইফ স্পোর্টিং অধিনায়ক জামাল ভূঁইয়ার বিরুদ্ধে। তার বিরুদ্ধে রেফারিকে লাথি দেওয়ার বিষয়টি তদন্তাধীন। তবে এসব নিয়ে নিয়ে কথা বলতে গিয়ে রেফারিদেরই সমালোচনা করেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

রবিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। সেখানে সংবাদ মাধ্যমের কাছে বাফুফে সভাপতি বলেছেন, ‘(রেফরিদের জন্য) আমার মন্ত্যবটা সুখকর হবে না। আমি মনে করি, ধারাবাহিকতা নেই। তাদের যথেষ্ট ম্যাচুরিটি নেই। তবে এসবের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তাদের সঙ্গে বসছি, রেফারিংয়ে মান ভালো করতে এটাও একটা প্রক্রিয়া।’

মূলত বাজে রেফারিংয়ের বলি হচ্ছে দলগুলোই। একই কারণে ভারসাম্যও থাকছে না। ফলে এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজছে বাফুফে। বিদেশি রেফারি আনার ইঙ্গিত দিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘রেফারিদের নিয়মিত ব্রিফ দেওয়া হচ্ছে। এবং তাদেরকে বোঝানো হচ্ছে কীভাবে আরও ভালো করা যায়। কিছু বিদেশি রেফারি আনতে পারি কিনা, সেটা নিয়ে কাজ চলছে। চ্যাম্পিয়ন আর রেলিগেশন ম্যাচে তাদের ব্যবহার করতে পারি কিনা দেখা যাক। তবে কোভিড এখন বড় সমস্যা। এছাড়া আর্থিক বিষয় তো আছেই। অফিস কাজ করছে, দেখা যাক কত দূর আগায়।’

এই সময় বৃহস্পতিবার হয়ে যাওয়া বসুন্ধরা কিংস-পুলিশ ম্যাচ নিয়েও নিজের পর্যবেক্ষণ জানান সালাউদ্দিন, ‘এ ম্যাচে পুলিশের বিপক্ষে কিছু সিদ্ধান্ত গেছে, সেটা ভিডিওতে দেখেছি। আমি দেখেছি, সাম্প্রতিক সময়ে সাইফের বিপক্ষেও কিছু ভুল সিদ্ধান্ত যাচ্ছে। সেগুলা নিয়ে রেফারিদের আরও সতর্ক হতে বলেছি। হেড অফ রেফারির সঙ্গে গতকাল তিন ঘণ্টা আলোচনা করেছি। আজও এই ম্যাচের আগে আধাঘণ্টা আলোচনা করেছি।’

দেশের ফুটবলের জন্য ভালো কিছু করার প্রত্যয় জানিয়ে সালাউদ্দিন আরও বলেছেন, ‘(চ্যাম্পিয়নশিপ লিগের) আজকের ম্যাচের প্রথমার্ধের পর বিভিন্ন বিষয় নিয়ে রেফারিদের সঙ্গে কথা হয়েছে। তারা তাদের যুক্তি দেখিয়েছে, আমি আমার। দেশের ফুটবলের ভালোর জন্য আমরা বিষয়টা সমাধান করতে চাচ্ছি। এতে আমাদের ফুটবলের উন্নতি হবে। আমাকে নিয়ে কী বলা হলো, সেটা বিষয় নয়। কেননা, আমার চেয়ে ফুটবল বড়।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের