মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৭

ইন্দোনেশিয়ায় জানুয়ারিতে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু খেলোয়াড়দের করোনার টিকা না থাকায় এই পরিকল্পনা ভেস্তে গেছে। বাতিল করা হয় সেই ম্যাচ। এবার সেই জটিলতা কাটিয়ে উঠায় আগামী মার্চে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে জামাল ভূঁইয়ারা। প্রতিপক্ষও নির্ধারিত হয়ে গেছে। ২৪ মার্চ মালদ্বীপে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৯ মার্চ সিলেটে দ্বিতীয় প্রীতি ম্যাচে প্রতিপক্ষ মঙ্গোলিয়া।
 
ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। মঙ্গলবার ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আগামী ২১ থেকে ২৯ মার্চ ফিফা উইন্ডো আছে প্রীতি ম্যাচ খেলার জন্য। আমরা এরই মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি। লাওস, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে আলোচনা করেছি। দুটি খেলা প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে।’

এরপরই ম্যাচের সূচি নিয়ে বিস্তারিত জানান কাজী নাবিল, ‘এর মধ্যে আমরা ২২ মার্চ মালদ্বীপ যাবো। ২৪ মার্চ সেখানে খেলা হবে। ২৫ মার্চ দেশে এসে ২৯ মার্চ সিলেটে খেলা হবে মঙ্গোলিয়ার বিপক্ষে। আশা করি এই দুটি ম্যাচে রেজাল্ট ভালো করতে পারবো।’  বাফুফের সহ-সভাপতি আরও জানিয়েছেন, ম্যাচ দুটির অফিশিয়াল অনুমোদনের জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 

র‌্যাঙ্কিংয়ে দুটি দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। মালদ্বীপ আছে ১৫৭তম স্থানে, মঙ্গোলিয়া ১৮৪ আর বাংলাদেশ অবস্থান করছে ১৮৬তম স্থানে।  

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের