কলিনদ্রেসের পেনাল্টি মিস, পয়েন্ট হারালো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২২, ১৮:১২আপডেট : ১৭ মার্চ ২০২২, ০১:৩৯

রাশিয়া বিশ্বকাপ খেলা দানিয়েল কলিনদ্রেস পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলেন। এর খেসারত দিলো আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ড্র করে মাঠ ছাড়তে হয়েছে মারিও লেমসের দলকে। আজ (বুধবার) শেখ জামালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।

এই ম্যাচে চোট কাটিয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েল্তন ও মিডফিল্ডার ইমন বাবু ফিরেছিলেন একাদশে। ম্যাচে আধিপত্যও দেখালো আকাশি-নীল জার্সিধারীরা, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

দুই দলের দুই তারকা ওতাবেক ও দোরিয়েল্তন সুযোগ পেয়েও গোল করতে পারেননি। তবে বিরতির পর আবাহনী একের পর এক আক্রমণে যায়। যদিও গোলের দেখা পায়নি। ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েল্তন কয়েকটি সুযোগ নষ্ট করেছেন।

৪৯ মিনিটে দোরিয়েল্তনের শট গোলকিপারের গ্লাভসে জমা পড়ে। ৫৫ মিনিটে মেহেদী হাসান রয়েলের চিপে আবারও তার নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে যায়। একটু পরই এই ব্রাজিলিয়ানের হেড এক ডিফেন্ডার ক্লিয়ার করেন।

৬৭ মিনিটে কলিনদ্রেসের ফ্রি কিকে মিলাদ শেখ সোলায়মানির হেড লক্ষ্যভ্রষ্ট। প্রতিআক্রমণে শেখ জামালের জন্য সুবর্ণ সুযোগ নষ্ট হয় দুই মিনিট পরই। ৬৯ মিনিটে ওতাবেকের ডিফেন্সচেরা পাসে নুরুল আবসারের বাঁ পায়ের কোনাকোনি শট পোস্টের নিচে লেগে গোল হয়নি।

একই মিনিটে প্রতিআক্রমণে উঠে আবাহনী পেনাল্টি পায়। দোরিয়েল্তনকে ফাউল করেন রায়হান হাসান। স্পট কিক থেকে কলিনদ্রেসের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করে দলকে ম্যাচে রাখেন গোলকিপার মোহাম্মদ নাইম। এরপর আবাহনী চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হয়।

৯ ম্যাচে তৃতীয় ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। সমান ম্যাচে শেখ জামাল পঞ্চম ড্রতে ১৭ পয়েন্টে তৃতীয় স্থানে আছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের