কুমিল্লাতে দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন থ্যাঙ্কগড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২২, ১৮:৫৮আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৮:৫৮

আবারও হ্যাটট্রিক পেলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাঙ্কগড। প্রথমার্ধে তার করা হ্যাটট্রিকে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। পরে ব্যবধান আরও বাড়িয়ে নেন আফগান তারকা ওমিদ পোপালজাই। উত্তর বারিধারা শেষ দিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েও হার এড়াতে পারেনি। প্রিমিয়ার লিগে বন্দরনগরীর দলটির কাছে হেরেছে ৪-২ গোলে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচ শুরুর ১২ মিনিটে থ্যাঙ্কগডের পেনাল্টি গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধের শেষ দিকে তিন মিনিটের মধ্যে আরও দুই গোল করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

৩৮ মিনিটে পোপালজাইয়ের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন থ্যাঙ্গগড। তিন মিনিট পর সোহেল রানার বাড়ানো বল জালে জড়িয়ে পূরণ করেন হ্যাটট্রিক। এ নিয়ে থ্যাঙ্কগডের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। গত ফেব্রুয়ারিতে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন।

লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১১ গোল নিয়ে এককভাবে শীর্ষেও উঠে এসেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড। ৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন বসুন্ধরা কিংসের  রবিনিয়ো।

দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে থ্যাঙ্কগডের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগান আফগান ফুটবলার পোপালজাই। পরে ৬৮ মিনিটে ফজিলভ ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কোচনেভের গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি উত্তর বারিধারা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের