নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২২, ২১:৪৫আপডেট : ১৭ মার্চ ২০২২, ২১:৪৫

ম্যাচের শুরু থেকে ছিল বাংলাদেশের দাপট। তাতে করে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় উন্নতি-শামসুন্নাহাররা। নেপাল দুই গোল শোধ দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও সফল হতে পারেনি। চার গোলের পুঁজি নিয়েই নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৪-২ গোলে হারিয়েছে নেপালকে।

ভারতের জামশেদপুরে টাটা একাডেমির মাঠে বাংলাদেশ শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে। নেপালকে চেপে ধরেই একের পর এক আক্রমণ হেনেছে। তাতে ম্যাচ ঘড়ির ৪৪ সেকেন্ডে সফল হয় বাংলাদেশ।

স্বপ্না রানীর কর্নারে আফিদা জোরালো হেডে দলকে এগিয়ে নেন। নেপাল অবশ্য গোল শোধ করেছে ২৯ মিনিটে। অনেকটা ধারার বিপরীতে গোল পেয়েছে। বক্সের বেশ বাইরে থেকে দিপার বুলেট গতির শট রুপনা চাকমাকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। তবে বাংলাদেশও আবার লিড নেয় তিন মিনিটের মাথায়। ৩২ মিনিটে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে গতি দিয়ে পরাস্ত করে টোকায় লক্ষ্যভেদ করেছেন আকলিমা। একটু পর ইতির জোরালো শট বাঁক খেয়ে জালে জড়ালে ব্যবধান আরও বাড়ে।

দুর্ভাগ্য যে ৩৬ মিনিটে শামসুন্নাহারের শট ক্রস বার ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়।

প্রথমার্ধের শেষ দিকে রিপার গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নিতে পারে বাংলাদেশ। ৪৩ মিনিটে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে সতীর্থের সঙ্গে সংঘর্ষে পড়ে যান নেপাল গোলরক্ষক। ফাঁকায় বল পেয়ে সুযোগ কাজ লাগান রিপা।

বিরতির পর বাংলাদেশ আক্রমণ অব্যাহত রেখেও আর ব্যবধান বাড়াতে পারেনি। কোনও সময় নিজেদের ব্যর্থতায়, আবার নেপালের রক্ষণের দৃঢ়তায়। বরং নেপালের আমিশা যোগ করা সময়ের শেষ মিনিটে গোলকিপারকে কাটিয়ে বাঁ পায়ে সুন্দর ফিনিশিংয়ে স্কোরলাইন ৪-২ করেছেন।

বাংলাদেশের এটা প্রথম জয় হলেও নেপালের টানা দ্বিতীয় হার। আগামী ১৯ মার্চ রাউন্ড রবিন লিগে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের