কলম্বোর দুঃসহ স্মৃতি ভুলতে পারছে না মালদ্বীপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২২, ০৬:৫২আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৮:৫৯

আলী সুজেইনের অধীনে মালদ্বীপ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। গত বছর নিজেদের মাঠে স্থানীয় কোচের অধীনেই আলী আশফাকরা বাংলাদেশকে হারিয়েছিল। পরের মাসে ইতালিয়ান কোচ ফ্রান্সিসকো মরেইরোর অধীনে উল্টো ফলও দেখতে হয়েছে তাদের। কলম্বোতে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচে হারকে এখনও অপ্রত্যাশিত মনে করছেন ৫২ বছর বয়সী কোচ!

আজ বৃহস্পতিবার মালের জাতীয় স্টেডিয়ামে দুই দলের মধ্যে আরও একটি ম্যাচ হতে যাচ্ছে। প্রীতি ম্যাচকে সামনে রেখে দুই দলই জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।

মালদ্বীপ কোচ ফ্রান্সিসকো মরেইরো কলম্বোর ম্যাচ প্রসঙ্গ উঠতেই বলেছেন, ‘আশা করি কাল (আজ) একটা ভাল ম্যাচ হবে। সবশেষ আমরা শ্রীলঙ্কায় তাদের কাছে হেরেছি। যেটা আমরা আশা করিনি। তবে কালকের ম্যাচে এই দল নিয়ে আমি আত্মবিশ্বাসী।’

হাভিয়ের কাবরেরার মতোই ঘরোয়া লিগ থেকে খেলোয়াড় বাছাই করেছেন মরেইরো। তাই বলেছেন, ‘আমরা লিগের সব ম্যাচ দেখেছি যাতে খেলোয়াড় বাছাই করা যায়। এই ম্যাচটি তরুনদের জন্য বেশ ভালো হবে, নিজেদের প্রমাণ করতে পারবে। এই ম্যাচের প্লেয়ারদের পরখ করে নেওয়ার ভাল সুযোগ।’

আগামী জুনে এশিয়ান কাপের বাছাই পর্ব আছে। তার আগে পুরো দলকে পরখ করতে চাইছেন ইতালিয়ান কোচ, ‘শেষ তিন দিনে আমরা যা করেছি তা মাঠে প্রয়োগ করতে চাই। আমাদের মূল লক্ষ্য জুনের ম্যাচগুলো, এই ম্যাচে শুধু প্লেয়ারদের দেখতে চাই; তারা কেমন খেলে।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
দেশে ফিরতে প্রবাসীকে বাংলাদেশ হাইকমিশনের মানবিক সহায়তা
মালদ্বীপের টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্বে মারুফুল হক
মালদ্বীপে অসুস্থ প্রবাসীকর্মীকে দেশে ফেরার টিকিট দিলেন হাইকমিশনার 
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী