বাংলাদেশ-মঙ্গোলিয়া ম্যাচ দেখতে এলেই হোন্ডা-ফ্রিজ পুরস্কার!

তানজীম আহমেদ, সিলেট থেকে
২৭ মার্চ ২০২২, ১৭:৫১আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৭:৫৪

আগামী মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে মঙ্গোলিয়ার।বিকাল সাড়ে ৫ টায় ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন করে স্টেডিয়াম সংস্কারের পর এই প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হতে যাচ্ছে এখানে। করোনার পর এই ম্যাচ দিয়ে মাঠে দর্শকও প্রবেশের সুযোগ পাচ্ছেন প্রথমবার। 

আপাতত ১৭ হাজার দর্শকের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। খেলা দেখার সুযোগ রয়েছে ১০০ টাকা মূল্যের টিকিটে। তবে খেলা দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় র‌্যাফেল ড্র। বিজয়ীদের দুটি হোন্ডা, ফ্রিজ ও ওভেন দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন সেলিম।

এই প্রসঙ্গে এই সংগঠক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা মাঠে দর্শক টানতে র‌্যাফেল ড্র রেখেছি। শহর জুড়ে প্রচার প্রচারণা চলছে। অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। এরই মধ্যে কিছুটা সাড়া পাচ্ছি।  আশা করছি, ম্যাচের দিন গ্যালারি ভর্তি দর্শক থাকবে।’ 

২০১৮ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে গ্রুপ পর্বে সবশেষ সিলেটে খেলা হয়েছিল। এবার ফিফা প্রীতি ম্যাচ দিয়ে আবারও স্টেডিয়াম সরগরম হয়ে উঠতে যাচ্ছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের