সিলেটে আবাহনীর প্রতিপক্ষ মালদ্বীপের ভ্যালেন্সিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২২, ০২:২২আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৯:২০

আগামী ১২ এপ্রিল থেকে দেশের অন্যতম ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেডের এএফসি কাপের অভিযান শুরু হতে যাচ্ছে। সিলেট জেলা স্টেডিয়ামে শুরুতে প্রিলিমিনারি রাউন্ড ২ এর ম্যাচে আকাশি-নীল জার্সিধারিরা মুখোমুখি হবে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে।

মঙ্গলবার রাতে মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রিলিমিনারি রাউন্ড এক এর ম্যাচে ভ্যালেন্সিয়া ২-১ গোলে ভুটানের পারো এফসিকে হারিয়ে রাউন্ড ২ এর খেলা নিশ্চিত করেছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়ে গোল করে সিলেট খেলা নিশ্চিত করেছে মালদ্বীপ লিগের অন্যতম সেরা দলটি।

একই দিনে প্রিলিমিনারি রাউন্ড এক এর আরেক ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসিকে ২-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কার ব্লু স্টার। আগামী ১২ এপ্রিল দ্বিতীয় রাউন্ডে ভারতের এটিকে মোহনবাগানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কার দলটি।

দুই প্রিলিমিনারি রাউন্ড ২ এর বিজয়ী মুখোমুখি হবে ১৯ এপ্রিল প্লে অফ পর্বে। সেই ম্যাচের বিজয়ী যোগ দেবে ‘ডি’ গ্রুপে আগে থেকে অবস্থান করা বসুন্ধরা কিংস, গোকুলাম কেরালা ও মাঝিয়া স্পোর্টস ও রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে। খেলা হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে।

/টিএ/এলকে/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী