কাতার বিশ্বকাপেই শেষ ডি মারিয়ার আর্জেন্টিনা-অধ্যায়

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২২, ১৩:০৮আপডেট : ৩১ মে ২০২২, ১৩:১১

আরেকটি মহারণের সামনে ফুটবল বিশ্ব। বুধবার রাতে ইউরো চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হতে যাচ্ছে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। এমন দ্বৈরথের আগে আনহেল ডি মারিয়া বললেন, আসন্ন কাতার বিশ্বকাপেই শেষ হচ্ছে তার আর্জেন্টিনা অধ্যায়!

ওয়েম্বলির ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘বিশ্বকাপের পর আমার জাতীয় দলের ক্যারিয়ারের ইতি ঘটবে।’

নিজের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পিএসজি তারকা আরও বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে দলে অনেকেই উঠে এসেছে। যারা প্রতিনিয়ত উন্নতি করে প্রমাণ করেছে যে তারা এখন খেলার যোগ্য।’

৩৪ বছর বয়সী ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে ১২১টি ম্যাচ খেলেছেন। করেছেন ২৪ গোল। ২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকাও নিশ্চিত হয়েছে তারই গোলে। ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি করেছেন।

এই গ্রীষ্মে ছেড়ে যাচ্ছেন পিএসজিও। পরের মৌসুমে ক্লাব ফুটবলটা কোথায় খেলবেন, সেই সিদ্ধান্ত নেননি যদিও। তবে আন্তর্জাতিক পর্যায়ে খেলা চালিয়ে যাওয়াটাকে স্বার্থপরের মতো মনে করছেন তিনি, ‘এত বছর খেলার পর এবং যা চেয়েছি তা অর্জনের পরেও খেলা চালিয়ে গেলে সেটা হবে স্বার্থপরের মতো। তাই কাতার বিশ্বকাপের পর আমি অবশ্যই সরে দাঁড়াবো।’        

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের