শিরোপা জিতে মেসির হুঙ্কার, ‘যে কারও সঙ্গে লড়তে প্রস্তুত’

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২২, ১২:৪৫আপডেট : ০২ জুন ২০২২, ১৫:১১

কোপা আমেরিকার পর এলো আরেকটি শিরোপা। লড়াইটা এক ম্যাচের, তবে ইউরো চ্যাম্পিয়ন শক্তিধর ইতালিকে হারিয়ে ট্রফি জয়- সহজ কথা নয়। তারও আবার যেভাবে এসেছে শিরোপা, তাতে তৃপ্তির ঢেকুর তোলাই স্বাভাবিক। লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নের আন্তমহাদেশীয় লড়াই ‘ফিনালিসিমা’য় ৩-০ গোলে ইতালিকে হারিয়েছে আর্জেন্টিনা। দাপুটে জয়ের পরও নিজেদের দিকেই পূর্ণ মনোযোগ লিওনেল মেসির।

প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড গোল পাননি। লাউতারো মার্তিনেস, আনহেল দি মারিয়া ও পাউলো দিবালা স্কোরশিটে নাম তোলেন। নিজে না পারলেও লাউতারো ও দিবালার গোলের উৎস ছিলেন মেসি। তাছাড়া ওয়েম্বলির ‘ফিনালিসিমা’য় ম্যাচসেরা হয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। শিরোপা উঁচিয়ে ধরার পর মেসি জানিয়েছেন, তারা যেকোনও প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে পারে।

প্রথমার্ধে ২টি গোল পেয়েছে আর্জেন্টিনা। তারপরও চোখ জুড়ানো ফুটবল হয়ে আছে দ্বিতীয়ার্ধ। মেসিও বিরতির পরের সময়টাকে আলাদা করে সামনে আনলেন, ‘দ্বিতীয়ার্ধ ছিল অসাধারণ। নিজেদের জায়গাগুলোতে আরও উন্নতির সুযোগ আছে, যেটা আমরা করছিও, এই ম্যাচেও যেটি হয়েছে। এই ম্যাচে আরও প্রদর্শিত হয়েছে, এই দলটি যেকোনও কিছুর জন্য প্রস্তুত। আমরা যে কারও বিপক্ষে লড়তে পারি।’

গত বছরের ইউরো জয়ের পর থেকে পেছন দিকে হাঁটছে ইতালি। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও সুযোগ হয়নি দলটির। ছিল না ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও। আজ্জুরিদের জন্য খারাপ লাগছে মেসির, ‘এটা দুর্ভাগ্য যে তারা বিশ্বকাপে জায়গা পায়নি। এটা (ফিনালিসিমা) সহজেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল হতে পারতো। তারা দুর্দান্ত দল।’

/কেআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী