কর ফাঁকি দেওয়ায় সাবেক বার্সা তারকার শাস্তি

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২২, ১৩:২৬আপডেট : ২১ জুন ২০২২, ১৩:২৮

তারকা ফুটবলাররা ইমেজ রাইটস থেকেই কর ফাঁকির মামলায় শাস্তি পেয়ে থাকেন বেশি। সেটি সাবেক হওয়ার পরেও! যেমনটি ঘটেছে সাবেক ক্যামেরুন ও বার্সেলোনা স্ট্রাইকার স্যামুয়েল ইতোর বেলায়।

ইমেজ রাইটস থেকে কর ফাঁকির অপরাধ স্বীকার করায় তার ২২ মাসের স্থগিত কারাদণ্ডাদেশ দিয়েছেন স্পেনের একটি আদালত। ইতো স্বীকার করেছেন ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ৩.৮ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন ইমেজ রাইটস থেকে। এখন এই অর্থের সঙ্গে জরিমানা হিসেবে আরও ১.৮ মিলিয়ন ইউরোও গুণতে হচ্ছে সাবেক তারকাকে। তবে জেলে যাওয়া থেকে বেঁচে গেছেন তিনি। যেহেতু জেলের শাস্তিটা দুই বছরের কম আর ইতোর অতীতে কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই। তাই জেলের শাস্তিটা স্থগিতই থাকছে।

অবশ্য কর ফাঁকির বিষয়টি স্বীকার করলেও সেজন্য সাবেক এজেন্টকে দায়ী করেছেন ইতো। ৪১ বছর বয়সী বার্সেলোনার আদালতকে বলেছেন, ‘যা হয়েছে, আমি স্বীকার করছি। বকেয়া থাকা অর্থ পরিশোধও করবো। তবে একটি বিষয় জানাতে চাই, ওই সময় অপরিপক্ব ছিলাম। আমার সাবেক এজেন্ট হোসে মারিয়া মেসাল্লেস, যাকে বাবার মতো ভাবতাম। তার কথামতোই তখন সবকিছু করেছি।’

ইতোর এজেন্টকেও এক বছরের স্থগিত কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে প্রসিকিউশন ইতো ও তার এজেন্টের চার বছর ৬ মাসের কারাদণ্ডাদেশের আবেদন করেছিল।       

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের