টিকিট বিক্রির অর্থ বন্যা দুর্গতদের দেবে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৬:২৪আপডেট : ২২ জুন ২০২২, ১৬:২৪

দুটি প্রীতি ম্যাচ খেলতে মালয়েশিয়া নারী ফুটবল দল আগেই ঢাকায় এসেছে। কাল বৃহস্পতিবার সাবিনাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামছে অতিথিরা। পরের ম্যাচটি হবে ২৬ জুন। এই দুটি ম্যাচের টিকিট বিক্রির অর্থ বন্যা দুর্গতদের দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ম্যাচ দুটি হবে কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। প্রীতি ম্যাচ হলেও তা দেখতে হলে দর্শকদের টিকিট কিনে গ্যালারিতে প্রবেশ করতে হবে। গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। প্রাথমিকভাবে দশ হাজার টিকিট বিক্রি করা হবে। তবে থাকছে না কোনও ভিআইপি টিকিট।

বুধবার সংবাদ সম্মেলনে এসে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘এই দুই ম্যাচের টিকিট বিক্রির অর্থ সিলেটে বন্যার্তদের সাহায্যে দেওয়া হবে। দুর্গত এলাকায় যারা কষ্টে আছেন, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই।’

খেলা দেখতে আগ্রহীরা টিকিট সংগ্রহ করতে পারবেন বাফুফে ভবন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কমলাপুর স্টেডিয়াম এবং বায়তুল মোকাররম সংলগ্ন এলাকা থেকে। আজ (বুধবার) বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এছাড়া ম্যাচের দিন সকাল ৯টা থেকে ম্যাচ চলাকালীন পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি