মালয়েশিয়ার বিপক্ষে চার গোলে এগিয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২২, ১৯:০০আপডেট : ২৩ জুন ২০২২, ১৯:০৬

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে মালয়েশিয়া ৬১ ধাপ এগিয়ে। কিন্তু মাঠের খেলাতে আধিপত্য দেখালো স্বাগতিকরা। ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে বৃহস্পতিবার প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে বাংলাদেশ জাতীয় নারী দল। ডিফেন্ডার আঁখি খাতুন জোড়া গোল পেয়েছেন। এছাড়া অধিনায়ক সাবিনা খাতুন ও সিরাত জাহান স্বপ্না করেছেন একটি করে গোল।

কমলাপুরে শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কিক অফের পরই আক্রমণে ওঠে বাংলাদেশ। সিরাত জাহান স্বপ্না-সানজিদা আক্তার-সাবিনা খাতুনরা প্রতিপক্ষকে চেপে ধরে। প্রথম মিনিটে সিরাত জাহান স্বপ্নার কাট ব্যাকে সানজিদা খাতুনের শট আটকান গোলরক্ষক আজুরিন বিনতে মাজলান।

তৃতীয় মিনিটেই গোলের সহজ সুযোগ নষ্ট করেন অভিজ্ঞ স্ট্রাইকার সাবিনা খাতুন। সানজিদার নিচু ক্রসে গোলমুখ থেকে সাবিনার শট ক্রস বারের ওপর দিয়ে উড়ে যায়।

মালয়েশিয়ার রক্ষণে চাপ ধরে রেখে নবম মিনিটেই গোল তুলে নেয় বাংলাদেশ। মারিয়া মান্দার কর্নারে গোলরক্ষক আজুরিন ক্লিয়ার করতে ব্যর্থ হলে গোলমুখ থেকে আলতো টোকায় বাকি কাজ সারেন।

১২ মিনিটে থ্রো ইনের পর প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে যায় বক্সে ফাঁকায় থাকা সানজিদা। তাড়াহুড়ো করে ক্রস বারের ওপর দিয়ে উড়িয়ে মেরে ব্যবধান দ্বিগুণের সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি।

৬ মিনিট পর স্বপ্নার কাটব্যাক থেকে সানজিদার শট গোলরক্ষক প্রতিহত করেন, ফিরতি বলে আবারও সানজিদার শট দূরের পোস্ট দিয়ে যায়।

২৬ মিনিটে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। স্বপ্নার পাসে বক্সে ঢুকে সাবিনা বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে ডজ দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়িয়ে দেন।

৪ মিনিট পর মালয়েশিয়াকে আরও চাপে ফেলে দেয় বাংলাদেশ। সাবিনার ক্রসে আঁখি গোলমুখ থেকে শুধু আলতো করে পা লাগিয়ে দেন।

তিন গোলে পিছিয়ে থেকে মালয়েশিয়া কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু গোল শোধ দিতে পারেনি। স্টেফি কৌরের ফ্রি-কিকে গোলরক্ষক রুপনা ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি, বল পেয়ে জাকিয়া বিনতে জুমিলিসের শট ক্রস বারের ওপর দিয়ে যায়।

বরং বিরতির আগে সাবিনার শট ক্রস বারের ওপরের দিকে লেগে বেরিয়ে গেলে আর ব্যবধান বাড়েনি। তবে ৪৫ মিনিটে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। মাশুরার লং পাস থেকে অফসাইড ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে সাবিনা আড়াআড়ি ক্রস বাড়ান ফাঁকায় থাকা স্বপ্নাকে। এই ফরোয়ার্ডের লক্ষ্যভেদে স্কোরলাইন ৪-০ হয়। যোগ করা সময়ে কৃষ্ণার শট পোস্টে লেগে প্রতিহত হয়।

 

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের