‘মেসি-রোনালদো স্টাইলে অনেকে গোল করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২২, ২০:৫৫আপডেট : ০৫ জুলাই ২০২২, ২০:৫৭

জাতীয় স্কুল ফুটবল শেষ পর্যায়ে। আগামীকাল (বুধবার) হতে যাচ্ছে ফাইনাল। এর আগে চূড়ান্ত পর্বের খেলা নিয়ে আশার কথা শুনিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া।

তৃণমূল পর্যায়ের খেলাতে অনেক স্কিলসম্পন্ন খেলোয়াড় দেখা গেছে বলে তার অভিমত। আজ (মঙ্গলবার) বাফুফে ভবনে স্কুল ফুটবলের ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে বিজন বড়ুয়া বলেছেন, ‘আসলেই এই স্কুল ফুটবলে অনেক ভালো মানের ফুটবলার রয়েছে। মেসি-রোনালদো স্টাইলে অনেক খেলোয়াড়কে গোল করতে দেখা গেছে। অনেকে আবার মুন্না ও সাব্বির ভাইদের মতো খেলেছে। ওরা ফুটবলের সঙ্গে থাকলে অবশ্যই ভবিষ্যতের তারকা বেরিয়ে আসবে।’

আগামীকালের ফাইনালে শিরোপার জন্য লড়বে বেনাপোল মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ। গ্রুপ পর্যায়ে দুই দলের মুখোমুখিতে বেনাপোলের স্কুল ৪-০ গোলে জিতেছিল।

বেনাপোল স্কুলের অধিনায়ক সাইদুর রহমানের বক্তব্য, ‘এই পর্যায়ে আসতে পারাটা আমাদের জন্য যেমন অনেক কষ্টের। তেমন অনেক আনন্দের। এখানে আসতে পেরে আমি গর্বিত। আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’

নীলফামারী স্কুলের অধিনায়ক নাইম ইসলামের শেষটা স্মরণীয় করে রাখার ইচ্ছা, ‘আমরা শেষ ম্যাচেও জিততে চাই। আমি এবার চূড়ান্ত পর্বে ৭ গোল করেছি। দুটি হ্যাটট্রিক আছে। ফাইনালে গোল করে দলকে চ্যাম্পিয়ন করতে চাই।’ 

পল্টনের মাঠে বিকাল সাড়ে ৩টায় হবে স্কুল ফুটবলের ফাইনাল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী