জামালের নতুন ঠিকানা কোথায়?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ১৭:২৩আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৭:২৩

সাইফ স্পোর্টিংয়ের হয়ে চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না জামাল ভূঁইয়ার। নতুন ম্যানেজমেন্ট এসেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে তাকে। এখন ইঙ্গিত মিলেছে, ২০১৭ সাল থেকে খেলা ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে জামালের। বাংলাদেশ অধিনায়কের নতুন ঠিকানা হিসেবে শোনা যাচ্ছে শেখ রাসেলের নাম।

এবার সাইফ স্পোর্টিংয়ের জার্সিতে উচ্চ মূল্যে খেলছেন জামাল। বছরে ৬৬ লাখের ওপরে বেতন তার। তবে পারফরম্যান্স আশানুরূপ না হওয়াতে ক্লাব থেকেই চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহ কম। যদিও ৩২ বছর বয়সী মিডফিল্ডারকে নিয়ে কেউই সরাসরি কিছু বলতে চাইছেন না।

সাইফের ম্যানেজার শাহেদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখনও আমাদের চার ম্যাচ বাকি আছে। জামালের সঙ্গে নতুন মৌসুম নিয়ে কথা-বার্তা চলছে। এর বেশি কিছু এখনই বলতে পারছি না।’

জামালও নতুন মৌসুম নিয়ে কিছু বলতে চাননি।

সাইফ মূলত তারুণ্যনির্ভর দল। রিয়াদুল হাসান রাফি, ফয়সাল আহমেদ ফাহিম ও সাজ্জাদ হোসেন এবার দারুণ খেলছেন। তাদের ওপরও দৃষ্টি অন্য ক্লাবের। নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাব সংশ্লিষ্ট একজন বলেছেন, ‘বড় অঙ্কের পারিশ্রমিক দিয়ে রাফি, সাজ্জাদ ও ফাহিমের দিকে টোপ দিয়েছে অন্যরা। তারা চলেও যেতে পারে।’

ফুটবল মৌসুম শেষ হতে আর বেশি দিন বাকি নেই। তাই সরাসরি কেউই এখন মুখ খুলতে চাইছেন না। তবে সাইফ তারুণ্যনির্ভর দল গড়ে থাকে। এবারও সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম