নিষেধাজ্ঞায় কপাল পুড়েছে বাংলাদেশে থাকা আর্জেন্টাইন কোচের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২২, ১৯:৫৪আপডেট : ০৮ আগস্ট ২০২২, ২১:২৬

দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনে সাইফ স্পোর্টিং দারুণ পারফরম্যান্স করছিল। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছে। লিগ শেষ হতে মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়েছে দীর্ঘদিন পর বাংলাদেশে কোচিং করাতে আসা আর্জেন্টাইন কোচকে। রেফারিকে আঘাত করার কারণে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি ছয় মাসের নিষেধাজ্ঞা পেতে হয়েছে। যে কারণে আগামী মৌসুমে কোচিং করাতে পারবেন না তিনি।

অথচ সাইফ স্পোর্টিং ছেড়ে তার অন্য আরেকটি ক্লাবে যোগ দেওয়া প্রায় নিশ্চিতই ছিল। আলোচনাও এগিয়ে গিয়েছিল বহুদূর। কিন্তু বাফুফে ঘোষিত শাস্তির পর সেই ক্লাব পিছু হটতে বাধ্য হয়েছে। তাই নতুন করে চুক্তি না করেই আগামী বুধবার সন্ধ্যায় আর্জেন্টিনা ফিরে যাচ্ছেন ৫৫ বছর বয়সী কোচ।

ক্রুসিয়ানি নিজেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘একটি ক্লাবের হয়ে আগামী মৌসুমে কোচিং করানোটা প্রায় নিশ্চিত ছিল। বেতন ভাতা সব নির্ধারণ হয়ে গেলেও আমার নিষেধাজ্ঞার পর সব বাতিল হয়ে যায়। এখন মনে হচ্ছে, আগামী মৌসুমে আর বাংলাদেশে কোচিং করানো হবে না। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার আমি চলে যাবো।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী