স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আব্দুল হাকিম আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ১২:৪৪আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:৪৯

বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য শেখ আব্দুল হাকিম। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখান থেকে সুস্থ হয়ে আর ফেরা হলো না। শনিবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে মারা গেছেন তিনি (ইন্না...রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আব্দুল হাকিম যশোর জেলা দল, দিলকুশা, বিআইডিসি বা বিজেএমসি, ওয়ান্ডারার্স ছাড়াও বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। এছাড়া স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন।

সাবেক জাতীয় ফুটবলার ও দেশের অন্যতম সেরা হকি কোচ কাওসার আলী যশোরেই বসবাস করেন। শেখ আব্দুল হাকিমের প্রয়াণে ভীষণ ব্যথিত তিনি। বলেন, ‘হাকিম ভাই যশোরের ক্রীড়াঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব। তাকে হারিয়ে আমরা সবাই ব্যথিত। ’

পারিবারিক সূত্রে জানা গেছে, যশোর উপশহরের এ ব্লক মসজিদে আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন হবে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঐক্যবদ্ধ জনগণই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্মাতা: জাতীয় মুক্তি কাউন্সিল 
ঐক্যবদ্ধ জনগণই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্মাতা: জাতীয় মুক্তি কাউন্সিল 
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
অর্থনীতিতে নীরব সংকট, ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি
অর্থনীতিতে নীরব সংকট, ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি
একের পর এক অনুষ্ঠানে হট্টগোল, নেপথ্যে কী
একের পর এক অনুষ্ঠানে হট্টগোল, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২-১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন: গকসু এজিএস
সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২-১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন: গকসু এজিএস