বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস

নাচতে বললেন নেইমার, পেলের কাছে ‘ফুটবল হলো আনন্দ’

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৪

ফুটবলে বর্ণবাদ থামছেই না। এবার শিকার রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। কঠিন এই সময়ে ব্রাজিলিয়ান তরুণ পাশে পাচ্ছেন তার দেশের তারকাদের। যার মধ্যে আছেন পেলে-নেইমারও।

ভিনিসিয়ুসের গোল উদযাপন গড়িয়েছে বর্ণবাদ পর্যন্ত। গত রবিবার মায়োর্কার বিপক্ষে রিয়ালের ৪-১ গোলের জয়ের পথে লক্ষ্যভেদ করেছিলেন ভিনিসিয়ুস। সেই গোলটিই নেচে উদযাপন করেছিলেন তিনি। এরপর স্প্যানিশ এক টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে তার নাচের ওই দৃশ্য নিয়ে আপত্তি তুলে তাকে ‘বানর’ বলে মন্তব্য করেন স্প্যানিশ ফুটবল এজেন্টস অ্যাসোসিয়েশনে সভাপতি পেদ্রো ব্রাভো। গতকাল (শুক্রবার) ওই টিভি অনুষ্ঠানে ব্রাভো মন্তব্য করেন, ‘প্রতিপক্ষকে আপনার সম্মান করতে হবে। আপনি যদি সাম্বা নাচ নাচতে চান, তাহলে ব্রাজিলে যান। স্পেনে আপনাকে (অন্যকে) সম্মান করতেই হবে এবং বানরের মতো আচরণ বন্ধ করতে হবে।’

ওই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় ফুটবল দুনিয়ায়। বেশিরভাগ ব্রাজিলিয়ান ভিনিসিয়ুসকে সমর্থন দিয়ে রাগ-ক্ষোভ উগড়ে দেন ব্রাভোর ওপর। যদিও পরবর্তীতে তিনি ক্ষমা চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, “বানর’ মন্তব্যটি, যা আমি ভিনিসিয়ুসের গোল উদযাপনে অপব্যবহার করেছি, সেটি ছিল আসলে রূপক অর্থে। কাউকে আঘাত করার উদ্দেশ্যে আমি কিছু বলিনি, আমি আন্তরিকভাকে ক্ষমাপ্রার্থী।”

যদিও ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ব্রাভো। তাকে ধুয়ে দিচ্ছেন অনেকেই। একই সঙ্গে ব্রাজিলের সাম্বা নিয়ে মন্তব্য করতে গিয়ে ‘বানর’ শব্দ ব্যবহার করার কড়া জবাব পাচ্ছেন ব্রাজিলের সাবেক-বর্তমান খেলোয়াড়দের কাছ থেকে। ভিনিসিয়ুসকে সমর্থন দিয়ে নেইমার যেমন টুইট করেছেন, ‘ভিনি, নাচতে থাকো।’

কাতালান ক্লাব জিরোনায় খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার রেইনিয়ার জেসুস আবার লিখেছেন, ‘তোমার সঙ্গে আমরা আছি ভিনি। বর্ণবাদের জায়গা হলো জেলখানা। এই লোকটা (ব্রাভো) খুবই ঝামেলার।’

শুধু তারা নন, কিংবদন্তি পেলেও বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ভিনিকে সমর্থন দিয়ে ‘ফুটবলের রাজা’ জানিয়েছেন, ফুটবলে নাচও একটা উপলক্ষ। তিনবারের বিশ্বকাপ জয়ী বলেছেন, ‘ফুটবল হলো আনন্দ, নাচের উপলক্ষ। এটা সত্যিকারের পার্টি। বর্ণবাদ এখনও চলছে, তাই বলে আমাদের আনন্দ থামাতে পারবে না। আমরা এভাবেই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।’

আগামীকাল (রবিবার) মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলতে যাবে রিয়াল। ওয়ান্দা মেত্রোপোলিতানোয় গোল পেলে ভিনিসিয়ুসের উদযাপনে আবার নাচ থাকে কিনা, সেটাই দেখার!

/কেআর/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের