সাবিনাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বাফুফে সহ-সভাপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৪

নারীদের সাফজয়ী বাংলাদেশ দলকে এবার ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবিনাদের বরণ করতে গিয়ে এই ঘোষণা দেন তিনি। একাধারে তিনি বাফুফের ডেভেলপমেন্ট কমিটি ও তমা গ্রুপেরও চেয়ারম্যান। তিনি ঘোষণা দেন, এই পুরস্কার তমা গ্রুপের পক্ষ থেকে দেওয়া হবে। 

তার আগে সকালে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি বলেছেন, ‘অসাধারণ নৈপুণ্য ও ঐতিহাসিক অর্জনে নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের এই কীর্তির মর্যাদা দিতে ও সমর্থনে আমি পুরো দলকে বিসিবির পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’   

বিমানবন্দরে সাবিনারা অবতরণ করেন দুপুর ১টা ৪৫ মিনিটে। নামার পরেই তাদের কেট কেটে ও ফুল দিয়ে বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের