সাফজয়ী অধিনায়ক

‘এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৪ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৯

সাফজয়ী বাংলার মেয়েরা দেশে ফিরেছেন। বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর পরিকল্পনা মতো তাদের বরণ করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কর্মকর্তারা। এ সময় কেক কেটে তাদের খাওয়ানোর পাশাপাশি ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমে কথা বলেছেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি ট্রফি উঁচিয়ে বলেছেন, ‘এই ট্রফি বাংলাদেশের ১৬ কোটি বলুন, ১৮ কোটি বলুন, সকল মানুষের।’

এ সময় বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি, ‘সকলকে ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ।’

তিনি আরও বলেছেন, ‘যদি চার-পাঁচ বছরের পরিশ্রম দেখেন তাহলে দেখবেন সেটার ফল এখন হাতে আছে।’

নেপালকে ৩-১ গোলে হারিয়েই প্রথমবার নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা এসময় সবার ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, ‘এখানে যে মন্ত্রী মহোদয় ও আমাদের ফেডারেশনের স্যারেরা আছেন তাদের ধন্যবাদ। সাউথ এশিয়ার ভেতর ভালো অবস্থান করেছি। এখন সামনের দিকে কীভাবে যাওয়া যায়, সেই প্রচেষ্টা থাকবে। অবশ্যই ধন্যবাদ জানাই বাফুফে প্রেসিডেন্ট সালাউদ্দিন স্যারকে। আমরা আসলে কৃতজ্ঞ সবার কাছে।’

/ইউআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড
গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম
এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা