মানুষের এত ভালোবাসা পাবেন, কল্পনাতেও ছিল না সানজিদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২২, ২১:১০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ২২:২৭

এয়ারপোর্ট থেকে ছাদখোলা বাসে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা প্রদক্ষিণ করেছে সাফজয়ী নারী ফুটবলাররা। এ এক অন্যরকম অভিজ্ঞতা। আর এটার সূচনা হয়েছিল উইঙ্গার সানজিদা আক্তারের এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। তিনিই প্রথম ছাদখোলা বাসের কথা বলেছিলেন। বিজয়ীর বেশে দেশে ফিরে ছাদখোলা বাসে বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়ে উচ্ছ্বসিত ময়মনসিংহের এই ফুটবলার।

যদিও ছাদখোলা বাসে করে ট্রফি জয় উদযাপন করবেন, তা ভাবতেই পারেননি। বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে সানজিদা বলেছেন, ‘ভাবতে পারিনি ছাদখোলা বাসে আসবো। ছাদখোলা বাসে চড়ে আমরা ভবনে আসবো। ঢাকা শহর ঘুরেছি। অনেক ভালো লাগছে। এর জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফেকে অনেক ধন্যবাদ।’

ফেসবুকে নিজের স্ট্যাটাস নিয়ে বলতে গিয়ে হাসিমুখে সানজিদা বলেছেন, ‘আমার স্ট্যাটাস যে এত ভাইরাল হবে, কখনও ভাবিনি। যদিও আমার ফ্যান-ফলোয়ার আছে। তাদের জন্য লিখেছি। আমার মনে হয়নি এতদূর এগিয়ে যাবে।’

এরপরই যোগ করলেন, ‘আসলে আমি কেন, আমরা কেউ-ই কখনও ভাবতে পারিনি বাংলাদেশের মানুষ এত ভালোবাসে, আমাদের এভাবে বরণ করে নেবে। প্রায় সবারই এটা প্রথম অভিজ্ঞতা। দেখে অনেক ভালো লাগছে।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি