সাফজয়ী অধিনায়ক সাবিনাকে পাকিস্তানে খেলার আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:১০

বাংলাদেশের জাতীয় নারী ফুটবলের পোস্টার গার্ল সাবিনা খাতুন। আগে থেকেই দেশের বাইরে বিভিন্ন লিগ খেলে আসছেন তিনি। ভারত ও মালদ্বীপে খেলার অভিজ্ঞতা বেশ পুরনো। এবার পাকিস্তান থেকেও খেলার আমন্ত্রণ পেয়েছেন ২৮ বছর বয়সী স্ট্রাইকার।

বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে সাবিনা খাতুন নিজেই বলেছেন, ‘নেপালে সাফ চলাকালীন সময়ে পাকিস্তান থেকে খেলার আমন্ত্রণ পেয়েছি। তাদের আমি বলেছি আগে বিস্তারিত জানাতে। তারপর ফেডারেশন চাইলে তখন চূড়ান্ত হবে সবকিছু।’

আমন্ত্রণ পেলেও সাবিনার পাকিস্তান যাওয়া হবে কিনা সেটি নিয়ে সংশয় আছে। কারণ, আবারও মালদ্বীপে যাচ্ছেন তিনি। ৩০ সেপ্টেম্বর মালদ্বীপের ঘরোয়া টুর্নামেন্টে খেলতে ঢাকা ছাড়বেন। সাবিনা এ নিয়ে পঞ্চমবারের মতো সেখানে খেলবেন। মালদ্বীপেও নিয়মিত গোল করে আলোচনায় থাকেন বাংলাদেশ অধিনায়ক।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি