রেফারির শেষ বাঁশি বাজতেই কোচের পিঠে রাকিব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ২১:৩১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৭

সবশেষ গত ১৬ নভেম্বর চার জাতি টুর্নামেন্টে মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর টানা সাত ম্যাচে ছিল হতাশা। বিশেষ করে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে জয় কী জিনিস, তা ভুলেই গিয়েছিল! এবার নমপেনে বছরের প্রথম জয়ে সেই অপূর্ণতা ঘুচেছে ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে।

প্রথমার্ধের ২৩ মিনিটে উইঙ্গার রাকিব হোসেনের গোলটি হয়ে থাকে জয় নির্ধারক। যিনি সবশেষ মৌসুমে আবাহনী লিমিটেডে খেলেছেন। অবশ্য দ্বিতীয়ার্ধে একপর্যায়ে রাকিবকে উঠিয়েও নেন কাবরেরা। কিন্তু টেন্টে ফিরেও তার ভীষণ অস্থিরতা কাজ করছিল। কখন জয়ের আনন্দে মাতবে দল? যে জয়ের জন্য কোচসহ পুরো দলটা ভীষণভাবে ক্ষুধার্ত!

শেষ পর্যন্ত রেফারির বাঁশি বাজতেই দেখা গেলো বাঁধনহারা উল্লাস। বিশেষ করে ম্যাচ জেতানো রাকিব তো কাবরেরার পিঠে উঠে গিয়ে উল্লাস করেছেন। শুধু কোচ নন, ম্যানেজার ইকবাল হোসেনের পিঠেও চড়তে দেখা গেছে তাকে!

পরে জানা গেলো, এটা রাকিবের প্রথম আন্তর্জাতিক গোল। পাশাপাশি তার অভিষেক গোলে বাংলাদেশের জয় খরাও ঘুচেছে। সেই কারণেই কিনা বাকিদের চেয়ে তার বাঁধনহারা উল্লাসটা ছিল বেশি।

অবশ্য এটা অস্বীকার করার উপায় নেই, সাবিনাদের সাফ জয় দেশবাসীকে ভীষণভাবে আলোড়িত করেছে। তাই মেয়েদের সাফল্য ছেলেদের খেলাতেও সৃষ্টি করেছে অদৃশ্য এক চাপ- জিততে হবে। জামাল ভূঁইয়ারা এবার সেই চাপ ভালোমতোই উতরে গেছেন।

এখন আগামী ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে হবে দ্বিতীয় ম্যাচ। যে দেশটির নারীদের বিপক্ষে খেলেই সাফ জিতেছে বাংলাদেশ। ফলে জামালদের সামনে আরও বড় চাপ অপেক্ষা করছে এখন।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের