ভক্তের ফোন ভেঙে পার পাচ্ছেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ২১:১২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২১:১৮

মেজাজ হারিয়ে দুঃখপ্রকাশ করেও লাভ হলো না। ভক্তের ফোন হাত থেকে ফেলে দেওয়ার ঘটনায় ক্রিস্তিয়ানো রোনালদোকে আচরণবিধি ভাঙার দায়ে অভিযুক্ত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ঘটনাটি ছিল গত এপ্রিলের। প্রিমিয়ার লিগে এভারটনের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর বিধ্বস্ত অবস্থায় মাঠ ছাড়ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ যুবরাজ। সাজঘরে যাওয়ার পথে কাণ্ডটি করেন তিনি। এক ভক্ত তার সেলফি তোলার চেষ্টা করলে সজোরে আঘাত করে ফোনটি ফেলে দেন মাটিতে। সঙ্গে সঙ্গে ফোনটির যা ক্ষতি হওয়ার হয়েছে। ওই ঘটনার ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। সেখানে বলতে শোনা যায় রোনালদো ভক্তের ফোন চূর্ণ করেছেন।

ঘটনাটি বেশ সমালোচিত হওয়ায় রোনালদো সোশ্যাল মিডিয়াতেই ক্ষমা চেয়েছিলেন। একই কারণে তাকে আগস্টে সতর্ক করে মার্সিসাইড পুলিশ। এতদিন পর এফএ বিবৃতিতে বলেছে, ‘শেষ বাঁশি বাজার পর যা হয়েছে তা এক কথায় বিধিবহির্ভুত/হিংসাত্মক।’

ম্যানচেস্টার ইউনাইটেড বলেছে, এই ঘটনায় তারা রোনালদোর পাশেই থাকবে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের