মালদ্বীপে প্রথম ম্যাচেই গোল পেলেন সাবিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২২, ০০:১৫আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৭:১৫

মালদ্বীপে ক্লাব মালদ্বীপ কাপে শুরুটা দারুণ  হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের দল  ধিবেহি সিফাইংয়ের। শনিবার (৮ অক্টোবর) শুরু হওয়া প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে দলটি টিম ফেনাকার বিপক্ষে ৪-০ গোলে বড়  জয় পেয়েছে। চার গোলের মধ্যে একটি করেছেন বাংলাদেশ অধিনায়ক। এই দলে খেলছেন আরেক বাংলাদেশি খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়াও।

ফাইভ এ সাইড টুর্নামেন্টে ম্যাচঘড়ির ১৭ মিনিটে ফাথিমাথ থিবার গোলে এগিয়ে যায় ধিবেহি সিফাইং। ২৮ মিনিটে সাবিনা খাতুনের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি।

৩৩ মিনিটে ফাথিমাথ থিবা নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করেন। ৩৯ মিনিটে মারিয়াম রিফা দলের হয়ে শেষ গোলটি করেন।

জোড়া গোল করা ফাথিমাথ থিবা ম্যাচসেরা নির্বাচিত হন।

সাবিনাদের পরবর্তী ম্যাচ ১১ অক্টোবর।

/টিএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
দেশে ফিরতে প্রবাসীকে বাংলাদেশ হাইকমিশনের মানবিক সহায়তা
মালদ্বীপের টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্বে মারুফুল হক
মালদ্বীপে অসুস্থ প্রবাসীকর্মীকে দেশে ফেরার টিকিট দিলেন হাইকমিশনার 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী