ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে উঠছে

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২২, ১৫:২৪আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৫:৩০

এই গোলটি নিয়ে কত আলোচনা-সমালোচনা। বিশ্বকাপের মঞ্চে হাতের ছোঁয়ায় এমন গোল করেছিলেন, যেটি ফাঁকি দিয়ে গিয়েছিল রেফারির চোখও। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা যে গোলটিকে ডাকা হয় ‘হ্যান্ড অব গড’ বলে। ওই গোলের বলটিই এবার নিলামে উঠছে। ধারণা করা হচ্ছে, আলোচিত গোলের বলটি ২৫ থেকে ৩০ মিলিয়ন পাউন্ডে বিক্রি হবে।

১৬ নভেম্বর নিলামের তোলা হবে বলটি। কাতার বিশ্বকাপ সামনে রেখেই সময়টা নির্ধারণ করেছে নিলামের আয়োজক ‘গ্রাহাম বাড অকশন’। এর আগে নিলামে অংশ নিতে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন ২৮ অক্টোবর থেকে।

মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার ‘বিতর্কিত’ গোলটি এখনও ক্ষোভে পোড়ায় ইংলিশদের। ইংল্যান্ডের গোলকিপার পিটার শিলটনকে ফাঁকি দিয়ে লাফিয়ে উঠে হাতের ছোঁয়ায় জালে বল জড়িয়েছিলেন ম্যারাডোনা। অবশ্য ইংলিশ খেলোয়াড়রা হ্যান্ড বলের জোড়ালো আবেদন করেছিলেন, কিন্তু রেফারি গোলের সিদ্ধান্তে অটল ছিলেন। বিতর্কিত গোলটির পরেই ম্যারাডোনা ইংল্যান্ডের ছয় খেলোয়াড়কে কাটিয়ে করেছিলেন দেখার মতো এক গোল। যেটি ফুটবল বিশ্বে পরিচিত ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে।

তারপরও ‘হ্যান্ড অব গড’ গোলটি নিয়েই আলোচনা বেশি। ম্যারাডোনার সেই গোলের বলটি এবার নিলামে উঠছে। কিছুদিন আগে ওই গোলের জার্সিও নিলামে উঠেছিল এবং তাতে ব্যাপক সাড়া মেলে। বিক্রি হয় রেকর্ড ৭৪ মিলিয়ন পাউন্ডে। এবার ‘হ্যান্ড অব গড’ গোলের বলও বেশি দামে বিক্রি হওয়ার আশা আয়োজকদের।

/কেআর/
সম্পর্কিত
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে
সর্বশেষ খবর
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান