আবাহনীর জার্সিতে মাঠ মাতানোর অপেক্ষায় কিংসলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ অক্টোবর ২০২২, ১৬:২৪আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৬:২৪

এলিটা কিংসলের আবাহনী লিমিটেডে যোগ দেওয়ার খবর অনেক দিন ধরেই আলোচনার মধ্যে ছিল। নাইজেরিয়ান বংশোদ্ভুত বাংলাদেশি ফুটবলার অবশেষে আনুষ্ঠানিকভাবে চুক্তিও সেরে ফেলেছেন। যার ঘোষণা এসেছে আকাশি-নীল জার্সিধারিদের অফিসিয়াল ফেসবুক পেজে।

কিংসলে এরইমধ্যে মারিও লেমসের অধীনে অনুশীলন শুরু করে দিয়েছেন। নতুন মৌসুমকে সামনে রেখে আগে থেকেই ফিটনেস নিয়ে কসরত করে যাচ্ছিলেন। ফেসবুক ভিডিওতে সেইসব ছবিও প্রদর্শন করে যাচ্ছিলেন। যার মূল কারণ অবশ্য নতুন দলের হয়ে নিজেকে সফলভাবে মেলে ধরা।

বাংলাদেশে কিংসলের পথচলা শুরু ২০১০ সালে আরামবাগ ক্রীড়া সংঘ দিয়ে। তখন নাইজেরিয়ান স্ট্রাইকার পরিচয়ে কম আলো ছড়াননি। গত বছর তো বাংলাদেশি মেয়ে বিয়ে করে তার এখানকার নাগরিকত্ব প্রাপ্তির ঘটনা সবারই জানা।

বসুন্ধরা কিংসের হয়ে গত মৌসুমে ২০টি ম্যাচ খেলেছেন। গোলসংখ্যা ২০। এরমধ্যে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে রয়েছে ৬ গোল। তবে ৩৬৩ মিনিট মাঠে থাকা কিংসলে অধিকাংশ সময় বদলি খেলোয়াড় হিসেবেই নেমেছিলেন। এবার আবাহনী লিমিটেডে শুরুর একাদশে খেলতে চাইছেন। বাংলা ট্রিবিউনকে  কিংসলে বলেছেন, ‘আমি আবাহনী লিমিটেডের হয়ে খেলবো। চুক্তিও সেরে ফেলেছি। অনুশীলন করে যাচ্ছি।  নতুন মৌসুমে একাদশে শুরু থেকে খেলার লক্ষ্য। সেজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি প্রস্তুত আছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী