বায়ার্নের ছয়ে ছয়

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২২, ১২:৩০আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১২:৩৪

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বেই অপ্রতিরোধ্য থাকলো বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টরা সবগুলো ম্যাচ জিতে নকআউট পর্বে যাচ্ছে। ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে।

আগেই নকআউট নিশ্চিত করা ইন্টার পেয়েছে ১০ পয়েন্টে। ছিটকে যাওয়া বার্সেলোনা এদিন প্লজেনকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে। তাদের অর্জন ৭। 

শেষ ষোলো নিশ্চিত হওয়ায় এই ম্যাচ নিয়ে খুব বেশি আগ্রহ ছিল না দুই দলের। বায়ার্ন কোচ হুলিয়ান নাগেলসম্যান বেশ কিছু নিয়মিত তারকাকে বিশ্রাম দিয়েছিলেন। তাতে ইন্টার শুরুতে চাপ সৃষ্টি করে ২৭ মিনিটে গোলের সুযোগও তৈরি করেছিল। সেটি মিস করেন লাউতারো মার্তিনেজ। কয়েক মিনিট পর তো বায়ার্নকে গোল করে এগিয়ে দিয়েছেন পাভার্দ। বায়ার্ন তার পর নিয়ন্ত্রণ নিলেও দ্বিতীয় গোলটি আসে ৭২ মিনিটে। জাল কাঁপান চুপো মোটিং।   

এদিকে, ‘এ’ গ্রুপে নাপোলিকে হারিয়ে প্রতিশোধ নেওয়া গেলেও গ্রুপ সেরা হতে পারেনি লিভারপুল। মোহাম্মদ সালাহরা ম্যাচ জিতেছে ২-০ গোলে।

নাপোলির কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা দলটি টানা ৫ ম্যাচ জিতলেও গোল ব্যবধানে গ্রুপ রানার্স আপ হয়েছে। তাদের পয়েন্ট ১৫। নাপোলিরও সমান পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে তারা এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রাখছে। অ্যাতলেকো মাদ্রিদের তো ইউরোপের কোনও টুর্নামেন্টেই জায়গা হলো না। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ায় আশায় ছিল অন্তত ইউরোপা লিগ। কিন্তু পোর্তোর কাছে ২-১ গোলে হেরে সেখান থেকেও তারা ছিটকে গেছে। 

/এফআইআর/   
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম