বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে সব কিছুই করবেন বেনজিমা

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২২, ১৮:৩০আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৮:৩০

কাতার বিশ্বকাপের পূর্বে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচে খেলা হয়নি কারিম বেনজিমার। ফরাসি তারকার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ের মেঘ জমা হলেও দিদিয়ের দেশমের দল ঘোষণা করতেই কেটে গেছে সব অনিশ্চয়তা। কাতার বিশ্বকাপে বেনজিমা, কিলিয়ান এমবাপ্পেকে রেখেই দল ঘোষণা করা হয়েছে।

২০১৮ বিশ্বকাপে শিরোপা জেতা দল থেকে মাত্র ১০ জনকে রাখা হয়েছে। ইনজুরির কারণে খেলা হচ্ছে না পল পগবা ও এনগোলো কন্তের।

বেনজিমার শারীরিক অবস্থা নিয়ে ফ্রান্স কোচ দেশম বলেছেন, ‘ও আসলে একটু বেশি পরিমাণে খেলেছে। তবে বেনজিমা ভালো করেই জানে বিশ্বকাপটা তার জন্য কত গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদের হয়ে ওই ম্যাচটা সে খেলতে আপত্তি জানায়নি। শুধু সেরা ফিটনেসে ছিল না। তবে ফ্রান্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে সে সব কিছুই করবে।’

তবে রাফায়েল ভারানের হাঁটুর চোট থাকা সত্ত্বেও তাকে রেখেছেন কোচ। জানা গেছে, তার পুনর্বাসন ভালো মতোই চলছে। সব কিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও খেলবেন।

ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড:

 গোলরক্ষক: আলফোনসে আরিওলা, উগো লরি, স্টিভ মানদানদা।

ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে, বেঞ্জামিন পাভার্দ, উইলিয়াম সালিবা, দায়ত ইউপামেকানো, রাফায়েল ভারানে।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গিনদোজি, আদ্রিয়েন র‍্যাবিয়ট, অরলিয়েন চুয়ামেনি, জর্দান ভেরেতুত।

ফরোয়ার্ড: কারিম বেনজিমা, কিংসলে কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, আন্তোয়ান গ্রিয়েজমান, কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্টোফার এনকুনকু।

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে