কাতার বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তুলেছেন পর্তুগিজ মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২২, ১৩:১২আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৩:১২

বিশ্বকাপের আয়োজক ঘোষণার পর থেকেই কাতারকে নিয়ে নানা সমালোচনা। টুর্নামেন্ট শুরুর ৬ দিন বাকি থাকতেও সেটা থেমে নেই। সমকামিতার বিরুদ্ধে দেশটির অবস্থানসহ মানবাধিকার ইস্যু এবং অভিবাসী শ্রমিকদের মৃত্যুতে তাদের নিয়ে নেতিবাচক আলোচনা থেমে নেই। তার সঙ্গে যোগ হয়েছে টুর্নামেন্টটির সময়সূচি। পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ তাই প্রশ্ন তুলেছেন কাতার বিশ্বকাপ নিয়ে।

বিশ্বকাপ এবারই প্রথম শীতকালে অনুষ্ঠিত হচ্ছে। কাতারের গরমের কথা মাথায় রেখেই ভিন্ন সূচিতে শুরু হচ্ছে বিশ্বকাপ। আবার গার্ডিয়ানের দেওয়া তথ্য মতে, এই বিশ্বকাপের স্টেডিয়াম তৈরি করতে গিয়ে সাড়ে ছয় হাজার অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এত বিতর্কের মাঝে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে দেখে রোনালদোর সতীর্থ ওই বলেছেন, ‘অবশ্যই এই বিশ্বকাপটা অদ্ভুত। এমন সময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাইনি। আমার মনে হয় সবারই জন্যই এই সময়টা আদর্শ নয়। বাচ্চারা স্কুলে থাকবে, সাধারণ লোকেরা কাজে মগ্ন থাকবে। মোট কথা ফুটবল দেখার আদর্শ সময় এটা নয়।’

আদর্শ সময়ের কথা এজন্যই বলা হচ্ছে, সাধারণত জুন-জুলাইয়ে বিশ্বকাপ হয়ে থাকে। আবহাওয়ার কথা মাথায় রেখে সেটা সরিয়ে নেওয়া হয়েছে বছরের শেষ দিকে। আর ফুটবলের নতুন মৌসুমও শুরু হয় আগস্ট-সেপ্টেম্বরে। সব মিলিয়ে অনেকের মাঝে অসন্তোষ কাজ করছে।

তার ওপর এতগুলো শ্রমিকের মৃত্যু হওয়ায় নিজের অসন্তোষ লুকানোর বিন্দুমাত্র চেষ্টা করেননি ব্রুনো, ‘আমরা জানি বিশ্বকাপকে ঘিরে কী হয়েছে। স্টেডিয়ামের নির্মাণ কাজ করতে গিয়ে অনেকে মারাও গেছে। সব মিলে আমরা মোটেও খুশি নই।’

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী