দেশ বড় হওয়ায় আইপিএল খেলবেন না কামিন্স

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২২, ১২:১৪আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১২:১৪

আইপিএলে থাকে বিশাল অঙ্কের টাকার হাতছানি। তাই অনেকে জাতীয় দল বাদ দিয়ে আইপিএলকে বেছে নিয়ে থাকেন। কিন্তু এবার অজি অধিনায়ক প্যাট কামিন্স বেছে নিয়েছেন নিজের দেশের ক্রিকেটকে। সংবাদ মাধ্যমগুলো বলছে, তাতে ১ মিলিয়ন ডলারের বেশি অর্থযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

অজিদের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক কামিন্স ঘোষণাটি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। টুইটারে লিখেছেন, ‘আগামী বছরের আইপিএল বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কারণ, আগামী ১২ মাস ওয়ানডে ও টেস্টে ঠাসা সূচি আমাদের। তাই অ্যাশেজ ও বিশ্বকাপের আগে কিছুটা সময় বিশ্রামের প্রয়োজন।’

সর্বশেষ তিন মৌসুম কলকাতা নাইট রাইডার্সে খেলা কামিন্স এই বছরও পুরোটা সময় খেলতে পারেননি। চোটের কারণে ক্যাম্পেইন আগেভাগে সংক্ষিপ্ত করতে হয়েছে। বোঝাই যাচ্ছে, কামিন্স টানা ওয়ার্কলোডে নিজেকে ফুরফুরে রাখতে কাড়ি কাড়ি টাকার লোভকেও দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের