আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের আভাস স্ক্যালোনির

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২২, ১৮:১৪আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৮:১৮

বিশ্বকাপের আগে আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। এমন প্রস্তুতিতে লিওনেল স্ক্যালোনির নির্ভারই থাকার কথা! অথচ প্রথম ম্যাচের মাত্র ৭ দিন আগে আর্জেন্টাই কোচ বলছেন, পরিবর্তন আসতে পারে বিশ্বকাপ স্কোয়াডে!

প্রীতি ম্যাচ জয়ের পর স্ক্যালোনির বক্তব্য ছিল এমনই। অবশ্য এমন ভাবনার কারণও আছে। স্কোয়াডের সবাইকে পুরোপুরি ফিট পাচ্ছেন না। আবু ধাবির ম্যাচটা ম্যাচ মিস করেছেন ডিফেন্ডার রোমেরো, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গোমেজ ও পাউলো দিবালা। তাই স্ক্যালোনি বলতে বাধ্য হয়েছেন, ‘আমাদের কিছু সমস্যা রয়েছে। বিশ্বকাপের কিছুদিন বাকি থাকায় স্কোয়াড নিয়ে ভাবতে হবে। আমরা পরিবর্তন আনতে পারি। আবার নাও পারি। এটা একটা সম্ভাবনা।’  

তবে কাউকে বাদ দেবেন, এমনটাও নিশ্চিত করে বলেননি তিনি, ‘আমি বলতে চাচ্ছি না কাউকে বাদ দেবো। কয়েকজন আছেন, যারা পুরোপুরি ভালো অবস্থায় নেই। তাদের এই ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তারা খেলার মতো ফিট অবস্থায় নেই এবং ঝুঁকিতে আছেন।’

ঝুঁকি আছে বলেই সতর্ক থাকতে চান স্ক্যালোনি, ‘আমাদের সতর্ক থাকতে হবে এই জন্য যে তাদের বাদ দেওয়ার পেছনে একটা কারণ ছিল।’

ফিফার নিয়ম বলছে, বিশ্বকাপ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে কোনো প্লেয়ার ইনজুরিতে থাকলে তাকে পরিবর্তন করা যাবে।

আগামী ২২ নভেম্বর গ্রুপ ‘সি’ তে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ সৌদি আরব। তার পর মুখোমুখি হবে মেক্সিকো ও পোল্যান্ডের।

/আরএ/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে