ব্রাজিল, আর্জেন্টিনা ও কাতারের সঙ্গে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নামও!

তানজীম আহমে, দোহা (কাতার থেকে)
১৮ নভেম্বর ২০২২, ২২:৩৯আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৫:২১

কাতারের দোহায় রাস্তার মোড়ে মোড়ে অনেক জায়গাতে বিশ্বকাপের ব্যানার টানিয়ে রাখা হয়েছে। এছাড়া পুরো শহরে সেভাবে বড় রকমের আমেজ একটু কমই। এমনিতে দেশটিতে নিজেদের চেয়ে প্রবাসী কম নয়। তাদের একাংশ মিলিত হয়েছিলেন দোহার কর্নিসের ফ্ল্যাগ প্লাজাতে। বিশ্বকাপের রঙে রঙিন সবাই! ফিফার ফ্যান জোন হওয়াতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তানসহ অন্য দেশের নাগরিকরা নানান পতাকা নিয়ে হই-হুল্লোড় করে পুরো সময় মাতিয়ে রেখেছেন।

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে কাতার ও বাংলাদেশের নামও উচ্চারিত হয়েছে তাদের কণ্ঠে। মিছিলও হয়েছে! শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে পারস্য উপসাগরের তীরবর্তী জায়গায় ফিফার সবকটি দেশের পতাকার নিচে যেন বিশ্বকাপের আমেজই মিলেছে। তবে সেখানে প্রবাসী বাংলাদেশিদের ভিড় ছিল একটু বেশিই। কাতারের বাংলাদেশ কমিউনিটির প্রধান নাজমুল আকন এমন উৎসবমুখর পরিবেশ নিয়ে জানালেন, ‘ফ্ল্যাগ প্লাজা একটা ঐতিহাসিক স্থান। এখানে বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছে। আমরা দুই দিন আগে বাংলাদেশ কমিউনিটি গ্রুপ থেকে সিদ্ধান্ত নিয়েছি এখানে আসবো। আর এখানে জমায়েত হয়ে কাতারকে সাপোর্ট দিচ্ছি। আর এখানকার অনেকেই ভলান্টিয়ারি সার্ভিস দিচ্ছে।’

ব্রাজিল, আর্জেন্টিনা ও কাতারের সঙ্গে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নামও! বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন অনেক বাংলাদেশি। এর মধ্যে দোহায় বসবাসরতরা যেমন আছেন, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকেও এসেছেন বিশ্বকাপের সাক্ষী হতে। বাংলাদেশ থেকেও নেওয়া হয়েছে বেশ ক'জন স্বেচ্ছাসেবক। তাদেরই একজন সৈয়দ আসিফ উদ্দিন জানালেন নিজের উচ্ছ্বাসের কথা—‘কাতার বিশ্বকাপে হয়তো আমরা খেলছি না, তবে নানাভাবেই এর সঙ্গে যুক্ত আছি। প্রায় প্রতিটি বিভাগেই দেখবেন, একাধিক বাংলাদেশি কাজ করছেন। কাতার এই স্বেচ্ছাসেবকদের বেছে নিয়েছে নানান পরীক্ষার মধ্য দিয়ে। অনেককে টপকে আমরা এখানে পৌঁছেছি। এটা আমাদের সবার জন্য গর্বের।’

স্রোতের মতো মানুষ মিলিত হচ্ছিল ফ্ল্যাগ প্লাজের এক টুকরো জায়গায়। রাস্তায় ট্র্যাফিক সামলাতে জেরবার অবস্থা।

অবকাঠামো নির্মাণের পর অনেক শ্রমিককে দোহা থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। তবে আবার কিছু কিছু রয়ে গেছেন। তাদের মধ্যে কাতারের প্রতি ভালোবাসা কম নয়। তেমনই একজন নারায়ণগঞ্জের বন্দরের জামাল হোসেন ৯ বছর ধরে কাতারে রয়েছেন নির্মাণ শ্রমিক হিসেবে। আল জানোব স্টেডিয়াম নির্মাণে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাটাই তাকে বিশ্বকাপের অংশ করে দিয়েছে, ‘এটা অনেক বড় গর্বের। কেবল শ্রম-ঘাম নয়, অনেক বাংলাদেশির রক্তও দিতে হয়েছে আজকের এমন দোহা গঠনে।’

ব্রাজিল, আর্জেন্টিনা ও কাতারের সঙ্গে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নামও! আরেক প্রবাসী মো. রুবেল তো হলুদ জার্সি গায়ে ব্রাজিলের হাতে শিরোপা দেখছেন, ‘ব্রাজিলের বড় ভক্ত আমি। নেইমার যখন থাকে, এই দলকেই সাপোর্ট করি। আশা করছি এ বছর বিশ্বকাপ ব্রাজিলই নিতে পারে।’

উৎসবের আলোতে কাতারের বিশ্বকাপকে সবাই নিজেদের করে নিতে চাওয়ার এই এক টুকরো প্রয়াস।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী