দোহাতে নেমেই এক আর্জেন্টাইন বললেন, চ্যাম্পিয়ন হবে ব্রাজিল!

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
১৮ নভেম্বর ২০২২, ২২:৫৪আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৫:২১

হামাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে নেমেই হই-হুল্লোড় করে নিজেদের অবস্থান জানান দিয়েছেন এক দল আর্জেন্টাইন সমর্থক। নিজ দলের জার্সি পড়ে দোহাতে এসেছেন প্রিয় দলকে সমর্থন করতে। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার ঠিক আগেই জানালেন, ‘আর্জেন্টিনা নয়, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। কারণ, তারা শক্তিশালী দল।’

পেশায় আইনজীবী ফেরনান্দো থাকেন বুয়েন্স আয়ারসে। বিমানবন্দর ছাড়ার আগে প্রশ্ন করা হয়েছিল— কাতার বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে? জবাবে এই তরুণ আইনজীবীর উত্তর, ‘আমরা সব ম্যাচ দেখার জন্য এসেছি। আশা করছি, ৪০ থেকে ৫০ হাজার দর্শক আসবে এখানে।  আমরা তো চাই আর্জেন্টিনা জিতুক। তাদের প্রতি শুভ কামনা। তবে ব্রাজিলকে এগিয়ে রাখছি।’

ফুটবল ভক্ত এই আর্জেন্টাইনের চোখে অন্যরাও কম ফেভারিট নয়। বোকা জুনিয়র্সের ভক্ত, ‘জার্মানি, স্পেন, ফ্রান্সও ফেভারিট। তাদের কথাও বলতে হবে। তবে আমরা আমাদের সেরা দেওয়ার চেষ্টা করবো। দলকে সাপোর্ট দিতে এসেছি। নিজ দেশ থেকে এত দূরে।’

বাংলাদেশের ফুটবল সমর্থকদের বড় অংশ ব্রাজিল-আর্জেন্টিনার বড় সমর্থক। ফেরনান্দো তা ভালোই জানেন। বললেন, ‘হ্যা আমি শুনেছি, সেখানে দুই দেশের অনেক সমর্থক আছে। এটা ফুটবলের জন্য ভালো।’

মেসির জন্মস্থান রোজারিও থেকে আসা দুই ফুটবল ভক্তের মুখেও ব্রাজিলের জয়গান! লুইস এবং আলভারেজ ব্রাজিলকে এগিয়ে রেখে বলেছেন, ‘দেখুন, তারা পাঁচ বার বিশ্বকাপ জিতেছে। তাদের বর্তমান দলটি বেশ গোছানো। তাই তাদেরই শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা বেশি।’

/এপিএইচ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে