বিশ্বকাপ এনে দিতে পারলে ইংল্যান্ড পাবে ১৩ মিলিয়ন পাউন্ড!

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ১৭:৪৬আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৭:৫২

ইংল্যান্ড ফুটবল দল প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে। তার পর কেটে গেছে ৫৬টি বছর। এতদিনে বিশ্বকাপ স্মৃতিতে ধুলো জমে একাকার হয়ে গেলেও ব্রিটিশদের বিশ্বকাপের সোনালী ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি। গত বিশ্বকাপ সেমিফাইনালে ক্রোয়োশিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে। সেই দলটিকেই এবার বিশ্বকাপ জয়ের জন্য বিশাল অঙ্কের লোভনীয় বোনাসের প্রস্তাব দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।  

ইংল্যান্ড দল যদি এবার কাতার বিশ্বকাপ জয় করে তাহলে পুরো দলকে ১৩ মিলিয়ন পাউন্ড দিয়ে পুরস্কৃত করা হবে। বাংলাদেশি মুদ্রায় যা ১৫৯ কোটি ১৩ লাখ ৯৮ হাজার ৭৭০ টাকার মতো। প্রতি খেলোয়াড় পাবেন ৫ লক্ষ করে! যা আবার ফিফার দেওয়া প্রাইজমানির বাইরে। 

রবিবার দ্য ডেইলি মেইলের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এমন তথ্য। খেলোয়াড়দের সঙ্গে ইংল্যান্ড ফুটবল দলের কোচ গ্যারেথ সাউথগেটও পাবেন একটি বিশেষ বোনাস। যদি তিনি দ্বিতীয় বিশ্বকাপ এনে দিতে পারেন, তাহলে পাবেন ৩ মিলিয়ন পাউন্ড। যা পুরোপুরি তার চুক্তির বাইরে। 

ইংল্যান্ড ‘বি’ গ্রুপে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামীকাল। সন্ধ্যা ৭টায় তাদের প্রথম প্রতিপক্ষ ইরান। 

/ইটি/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী