বিশ্বকাপের শুরুতে লুকাকুকে পাচ্ছে না বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ১৯:২৪আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৯:২৪

বেলজিয়ামের ফুটবল ইতিহাসে সর্বাধিক গোল করা ফুটবলারের নাম রোমেল লুকাকু। ১০২টি ম্যাচে ৬৮টি গোল করেছেন এই তারকা স্ট্রাইকার। পুরোপুরি ফিট না জেনেও তাকে বিশ্বকাপের দলে নেন কোচ রবার্তো মার্টিনেজ।

তবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে গোলমেশিন রোমেলু লুকাকুকে ছাড়াই মাঠে নামতে হবে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করা বেলজিয়ামকে।

শুক্রবারে কাতারের আসার পর থেকে বেলজিয়াম দলের সঙ্গে অনুশীলনও করেননি লুকাকু। আসলে হ্যামস্ট্রিং চোট সারিয়ে তোলার জন্য চূড়ান্ত পর্যায়ের রিহ্যাবে রয়েছে লুকাকু। সে কারণে শুরু থেকেই তাকে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চান না কোচ।

বুধবার কানাডার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বেলজিয়াম। গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে তারা দ্বিতীয় ম্যাচটি খেলবে মরক্কোর বিরুদ্ধে। সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম দিকে গত বারের রানার্স দল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামতে পারেন রোমেলু লুকাকু।

যদি সম্প্রতি সময় খুব একটা ভাল যাচ্ছে না লুকাকুর।   চেলসির হয়ে খুব ভালো করতে না পারায় তাকে লোনে পাঠানো হয় ইন্টার মিলানে। চোট কাটিয়ে গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টোরিয়া প্লাজেনের বিরুদ্ধে ম্যাচে ফেরেন তিনি। ওই ম্যাচে ৪-০ ব্যবধানে জেতে ইন্টার, যার মধ্যে গোল ছিল লুকাকুরও। এর কিছু দিনের মধ্যেই হ্যামস্ট্রিং-এ চোট পান লুকাকু।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী