প্রথম ম্যাচের একাদশ নিয়ে ধারণাই দিলো না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক 
২১ নভেম্বর ২০২২, ১১:৪৬আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৬:০২

বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। জিতেছে রেকর্ড ৫টি ট্রফি। স্বাভাবিকভাবেই কাতারে এই দলটাকে নিয়ে সবার অন্যরকম আগ্রহ। বিশেষ করে প্রথম ম্যাচের একাদশ নিয়ে একটা আভাস পেতে চাচ্ছিলেন শতাধিক সাংবাদিক। কিন্তু আগতদের হতাশই করেছে সেলেসাওরা।

গতকাল কাতারের আল আরাবি স্টেডিয়ামে প্রথম অনুশীলন করেছে তিতের দল। ৫ বারের চ্যাম্পিয়নদের বেঞ্চ ভীষণ সমৃ্দ্ধ থাকায় একাদশ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সবচেয়ে বেশি আলোচনা ২২ বছর বয়সী রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের পাকা জায়গা নিয়ে। তিতের মাথায় ফরমেশন নিয়ে কী কাজ করছে সেটা জানতেই উদগ্রীব সবাই। অথচ সার্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে দলের কেউই তিতের পরিকল্পনা সম্পর্কে অবগত নন! রবিবার ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো বলেছেন, ‘আমাদের ধারণার মধ্যে নেই শুরুর একাদশে কারা থাকছে। কোচ কী ভেবেছেন সেটা নিয়ে আমাদেরও আগ্রহ আছে। তবে এটা বলার অপেক্ষা রাখে না জায়গা পেতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।’

দোহায় উড়ে আসার আগে ৫ দিন ইতালির তুরিনে জুভেন্টাসের গ্রাউন্ডে ক্যাম্প করেছে ব্রাজিল। সেখানকার অনুশীলনের পর সান্দ্রোর কথা, ‘তুরিনে আমরা ভালো সময় কাটিয়েছি। পুরো দলই আত্মবিশ্বাসী। তবে শুরুর একাদশে যারাই খেলুক, সবাই প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা নিজেদের পরিকল্পনাটা জানি, আর জানি কী করতে হবে।’

 ব্রাজিলের সবচেয়ে আশার কথা অন্যান্য দলগুলোয় ইনজুরি জর্জর। সেখানে তাদের সব খেলোয়াড় ঝুঁকি মুক্ত। বরং ফর্মের সেরা অবস্থানে। সান্দ্রোর কাছে এটাই আত্মবিশ্বাসের, ‘অন্যান্য দলের যারা টুর্নামেন্ট মিস করবে তাদের জন্য সমবেদনা। তবে ব্রাজিলের কথা এলে অবশ্যই এটা আমাদের জন্য স্বস্তির যে সবাই ফিট আছে, ভালো করছে। যে বিষয়টা সামনের জন্য আমাদের আত্মবিশ্বাসটাকে আরও জোরালো করছে।’

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের