গ্যারেথ বেলের গোলে যুক্তরাষ্ট্রকে ঠেকিয়ে দিলো ওয়েলস

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ০৩:০৩আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০৯:৫৪

৬৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ওয়েলস। তাই এবারের বিশ্বকাপ তাদের কাছে ঐতিহাসিকও বটে। তাতে শুরুটা অবশ্য খারাপ হয়নি গ্যারেথ বেলদের। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উত্তর আমেরিকার পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ওয়েলস। যুক্তরাষ্ট্রের পক্ষে গোল করেন টিমোথি উইয়াহ। ওয়েলসের হয়ে গোল পরিশোধ করেন গ্যারেথ বেল।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা হয়নি যুক্তরাষ্ট্রের। এক আসর বিরতির পর বিশ্বমঞ্চে প্রত্যাবর্তনটা খুব একটা সুখকর হয়নি তাদের। খেলার প্রথমার্ধে বল দখল রেখে আক্রমণে চালাতে থাকে যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের বেশিরভাগ সময় রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল ওয়েলস।

৩৬তম মিনিটে ওয়েলসের রক্ষণ দেয়াল ভাঙতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। মাঝমাঠ থেকে বল পেয়ে চেলসির উইঙ্গার পুলিসিচের বাড়ানো বলে ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এবারের বিশ্বকাপে প্রথম গোল এনে দেন টিমোথি উইয়াহ। প্রথমার্ধের শেষে যুক্তরাষ্ট্র আরও কিছু গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো ওয়েলস রক্ষণভাগে এসে পরাস্ত হয়।

বিরতির আগে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েলসও। ফলে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। বিরতির পরও লম্বা সময় লিড ধরে রাখে যুক্তরাষ্ট্র। যদিও এসময় আক্রমণের বেগ বাড়ায় ওয়েলস।

ম্যাচের ৮১ মিনিটে বেলকে ডি-বক্সের মধ্যে অবৈধ ট্যাকল করেন যুক্তরাষ্ট্রের ওয়াকার জিমেরম্যান। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করতে কোনও ভুল করেননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বেল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট ছিনিয়ে নেয় ওয়েলস।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী