পোল্যান্ডের কাছে মেক্সিকো-আর্জেন্টিনার কেউ ফেভারিট নয়!

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ১৪:২৬আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২০:১১

সর্বশেষ তিন আসরেই পোল্যান্ডের বিদায় ঘটেছে প্রথম রাউন্ডে। গ্রুপ ‘সি’তে আজ তাদের প্রতিপক্ষ মেক্সিকো; যারা সর্বশেষ ৭ আসরেই শেষ ষোলোতে খেলেছে। আর পোল্যান্ড কোচ চেসলো মিচনিউইচ কিনা মেক্সিকো তো বটেই গ্রুপের আরেক বড় দল আর্জেন্টিনাকেই ফেভারিটের চোখে দেখেন না!

নবম বিশ্বকাপ খেলতে আসা পোল্যান্ড ১৯৮৬ সালের পর প্রথম পর্বের বাধা পার হতে পারেনি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও জেতা হয় না ৫০ বছর! এবার অবশ্য পোলিশ কোচের বিশ্বাস গ্রুপ পর্বের বাধা পার হতে পারবে তার দল, ‘গ্রুপ পর্ব পার না হতে পারার কোনও যৌক্তিক কারণ দেখি না। আমরা সেই ১৬টি দল হতে চাই না যারা প্রথম দিকেই বাড়ি ফিরে যাবে।’

এমন প্রত্যাশার পেছনে আবার যুক্তি আছে পোলিশ কোচের। তাদের দলে আছে গোল মেশিন রবের্ত লেভানদোভস্কির মতো অভিজ্ঞ খেলোয়াড়। ক্লাব ফুটবলে গোলই যার নেশা। চেসলো মিচনিউইচের কথা, ‘আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা অনেকগুলো ‍টুর্নামেন্ট খেলেছে। আছে তরুণ প্রতিভাও। আমার মনে হয় এই কম্বিনেশন ঠিক আছে দলের জন্য।’

তার পরেই পোল্যান্ড কোচকে প্রশ্ন করা হয় যে মেক্সিকো তাদের বিপক্ষে ফেভারিট কিনা। গতবার যারা গ্রুপ পর্বেই ২০১৪ চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে জন্ম দেয় অঘটনের। জবাবে চেসলো মিচনিউইচ বলেছেন, ‘মেক্সিকোকে আমরা সেভাবে দেখি না। একইভাবে দেখি না সৌদি আরব অথবা আর্জেন্টিনাকেও। আমরা সবাই বিশ্বকাপে আছি। তাই গ্রুপে বাকি প্রতিপক্ষের মতোই নিজেদের গুরুত্বপূর্ণভাবে দেখি। তাদের সেভাবে মর্যাদা দিতে চাই না।’

/এফআইআর/     
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী