জিতেও স্বস্তিতে নেই ফ্রান্স, ইনজুরিতে বিশ্বকাপ শেষ আরেকজনের

স্পোর্টস ডেস্ক 
২৩ নভেম্বর ২০২২, ১৩:৫৪আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৮:৩৩

কাতার বিশ্বকাপে শুরুটা দুর্দান্তভাবে করেছে ফ্রান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৪-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তার পরেও চোটের হানা থেকে তাদের বুঝি নিস্তার নেই! কারিম বেনজিমার পর সর্বশেষ চোট পেয়ে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে ডিফেন্ডার লুকাস হার্নান্দেসের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাথু লেকির কাছে বল হারানোর সময় হাঁটুতে চোট পান হার্নান্দেস। এই লেকির দেওয়া ক্রস থেকেই অস্ট্রেলিয়াকে শুরুতে এগিয়ে নেন গুডউইন।

আঘাত পেয়ে তীব্র ব্যথায় কয়েক মিনিট মাটিতেই শুয়ে ছিলেন লুকাস। তার পর তো খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে।

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে হারাচ্ছি। লুকাস নিঃসন্দেহে একজন যোদ্ধা। ও যেন দ্রুত সুস্থ হয়ে উঠে এই কামনা করি।’

/এফআইআর/  
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী