৫ বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ২৩:২৭আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ২৩:৩০

অনন্য এক কীর্তির মালিক হলেন ৫ বারের ব্যালন ডি অর জয়ী পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ঘানার বিপক্ষে ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন তিনি। ে

এর আগে ফুটবলের সর্বোচ্চ মঞ্চের চারটি আসরে খেলেছেন রোনালদো। ১৭ ম্যাচে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড করেছেন ৭ গোল। সবগুলোই এসেছে প্রথম রাউন্ডে।

জার্মানিতে ২০০৬ সালের বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েছিলেন রোনালদো।  ইরানের বিপক্ষে পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল পান রোনালদো। তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর ১৩২ দিন।

পরের বিশ্বকাপে গ্রুপ পর্বে উত্তর কোরিয়ার বিপক্ষে একটি গোল করেন রোনালদো। এরপর ২০১৪ সালেও একবার নিশানা ভেদ করেন তিনি। গ্রুপ পর্বের ওই ম্যাচেও পর্তুগিজদের প্রতিপক্ষ ছিল ঘানা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বেও আলো ছড়ান রোনালদো। স্পেনের সঙ্গে পর্তুগালের ৩-৩ ব্যবধানে ড্রয়ে দলের সবকটি গোল করেন। এতে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাট্রিকের রেকর্ড গড়েন তিনি।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের