এখন সব কিছু আমাদের হাতে: মেসি

স্পোর্টস ডেস্ক 
২৭ নভেম্বর ২০২২, ১১:১৫আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১১:১৭

পার হয়ে গেছে ম্যাচের ঘণ্টা খানেকেরও বেশি। তার পরেও আর্জেন্টিনা গোলমুখ খুলতে পারছিল না। সৌদি আরবকে পোল্যান্ড হারিয়ে দেওয়ায় চাপটা তখন আরও পাথর সমান হয়ে দাঁড়ালো! সেই চাপ মুহূর্তেই উবে গেলো ৬৪ মিনিটে লিওনেল মেসির ম্যাজিক্যাল এক স্ট্রাইকে। মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পর তাই আলবিসেলেস্তে শিবিরে স্বস্তির সুবাতাস। ম্যাচের পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি তার ইঙ্গিতও দিলেন এভাবে, ‘যেন পাথর সরে গেছে।’

বিশ্বকাপের গোলমেলে পরিস্থিতির জন্য তো প্রথম ম্যাচটাই দায়ী। সৌদি আরবের কাছে হতাশাজনক ২-১ গোলের পরাজয়ে দেয়ালে পিঠ ঠেকে যায় আর্জেন্টিনার। তার পরই তো অসাধারণভাবে ঘুরে দাঁড়ানো। মেসির প্রতিক্রিয়াও তাই এমন, ‘মনে হচ্ছে মনের শান্তিটা খুঁজে পেয়েছি। এখন সব কিছু আমাদের হাতে।’

প্রথমার্ধে মেক্সিকোর হাই প্রেসিং আর্জেন্টিনার আক্রমণগুলোকে রুখে দিচ্ছিল। তাতে চাপটা বাড়তে বাড়তে মেসিদের বুকে বসেছিল জগদ্দল পাথর হয়েই। কারণ এই ম্যাচ হারলেই যে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া। আর সেই পরিস্থিতিটা ছিল ৬৪ মিনিটে মেসির প্রথম গোলের আগে। তার পর তো মেসি ম্যাজিকে এক ফুৎকারে উড়ে গেলো সব ভয়। মেসি অবশ্য চাপের কথা স্বীকার করেছেন, ‘আমার ধারণা প্রথমার্ধটা অনেক কঠিন ছিল। আর সেটা ছিল পরিস্থিতি ও জয়ের জন্য তৈরি হওয়া তীব্র আকাঙ্ক্ষার কারণে। তখন জায়গা তৈরি করতে পারছিলাম না। ফলে বল নিয়ে সেভাবে অগ্রসর হওয়া যায়নি। কিন্তু যে কারণে এত সংগ্রাম সেটা হতে শুরু করলো দ্বিতীয়ার্ধে। জায়গা তৈরি করার পর ওই গোলটাই তো ম্যাচটা বদলে দিলো।’

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের